স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৮:২৫ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রীত!

হারমানপ্রীত কৌর । ছবি : সংগৃহীত
হারমানপ্রীত কৌর । ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে বিতর্কের জন্ম দেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। শনিবার (২২ জুলাই) মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে আউট হওয়ার পর এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তার অখেলোয়াড়সুলভ আচরণ নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে সমালোচনা। এরপর থেকেই কৌতূহল, কী শাস্তি হতে যচ্ছে তার? অবশেষে আজ মঙ্গলবার জানা গেছে, আচরণবিধি ভঙের শাস্তি হিসেবে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন হারমানপ্রীত।

২২ জুলাইয়ের ম্যাচে দুটি আচরণবিধি ভেঙেছেন ভারতীয় অধিনায়ক। প্রথমে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন, আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলেছেন তিনি।

তার মাঠে এই অখেলোয়াড়িসুলভ আচরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলা আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের অপরাধ। যে কারণে ২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, স্টাম্প ভাঙা ও আম্পায়ারিংয়ের সমালোচনা করায় হারমানপ্রীতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানার সুপারিশ করেছেন ম্যাচ রেফারি। সঙ্গে ডিমেরিট পয়েন্ট সুপারিশ করেছেন ৪টি। ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙায়। বাকি ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে আম্পায়ারিংয়ের সমালোচনা করায়।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এর ফলে পরবর্তী একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়।

অর্থাৎ ম্যাচ রেফারির প্রস্তাব গৃহীত হলে এ বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে নিয়মিত অধিনায়ক হারমানপ্রীতকে ছাড়াই খেলতে হবে ভারতীয়দের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X