ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৮:০৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নাফীস ইকবালের অবস্থা স্থিতিশীল

নাফীস ইকবাল। ছবি : সংগৃহীত
নাফীস ইকবাল। ছবি : সংগৃহীত

ব্রেন স্ট্রোক করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার এবং বর্তমানে জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফীস ইকবাল।

চট্টগ্রামে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয় এ তথ্য।

শুক্রবার (৫ জুলাই) সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের সাবেক ওপেনার। বর্তমানে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন নাফীস ইকবাল।

তার সতীর্থ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফীস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নাফীস ইকবালের অবস্থা স্থিতিশীল। তার ছবিসহ পোস্টের ক্যাপশনে শাহরিয়ার নাফীস লিখেছেন, ‘নাফীস ইকবাল হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা এখন স্থিতিশীল। তিনি চিকিৎসাধীন রয়েছেন। অনুগ্রহ করে সবাই নাফীসের জন্য দোয়া করবেন।’

গত কয়েক বছর ধরে বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করছেন নাফীস ইকবাল। ২০২২ সাল থেকে জাতীয় দলের সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

তার আরেকটি পরিচয়ও আছে। বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের ভাতিজা তিনি। তার বাবা ইকবাল খানও ছিলেন ক্রিকেটার। জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের বড় ভাই নাফীস।

২০০৩ সালে প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি। তিন বছর পর শেষ হয় তার ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডের ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ার। এ ছাড়া বাংলাদেশের বয়স ভিক্তিক দলের অধিনায়কও ছিলেন নাফীস ইকবাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১০

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১১

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১২

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৩

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

১৪

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৫

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৬

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৭

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৮

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১৯

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

২০
X