ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আফিফ-জিসানদের ৪০৩ রানের উড়ে গেল টাইগার্স

শতকের পর আফিফ হোসেনের স্বস্তি। ছবি : সংগৃহীত
শতকের পর আফিফ হোসেনের স্বস্তি। ছবি : সংগৃহীত

৫০ ওভারের ম্যাচে তিন সেঞ্চুরিতে ৪০৩ রান। বাংলাদেশ টাইগার্সে বিপক্ষে রীতিমতো ঝোড়ো ব্যাটিং দেখাল বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। তাদের বিশাল এই রানের পাহাড়ের সামনে দাঁড়াতেই পারেনি টাইগার্স ব্যাটাররা।

১৩৭ রানের ব্যবধানে হেরে গেছে তারা। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এক প্রস্তুতি ম্যাচে এমন তাণ্ডব চালান আফিফ হোসেন ধ্রুব, জিসান আলমরা।

আগে ব্যাটিং পেয়ে ১৪ ওভারে ৯৯ রানের উদ্বোধনী জুটি গড়ে এইচপির দুই ওপেনার তানজিদ হাসান ও জিসান। ৪৮ রান করে তানজিদ ফিরলেও অপরপাশে ঝোড়ো ব্যাটিং করেন জিসান। ৭৮ বলে ৬ চার ও ১৩ ছক্কায় ১২৭ রান তোলেন তিনি।

এরপর অধিনায়ক আফিফ হোসেন খেলেন ১০৩ রানের দারুন এক অপরাজিত ইনিংস। কিপার ব্যাটার আকবর আলীও ১০২ রানে শেষ পর্যন্ত টিকে ছিলেন।

বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় টাইগার্স। দ্বিতীয় ওভারেই ওপেনার এনামুল হক বিজয়কে হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। নির্ধারিত ওভারের আগেই ২৬৬ রানে গুড়িয়ে যায় টাইগার্স।

দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন মোহাম্মদ নাঈম। ৩ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগার গড়েন এইচপির আলিস আল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালে রোগীদের জীবন রক্ষায় এগিয়ে এলো কেএসআরএম

কলম্বিয়া ম্যাচে রোনালদোর পায়ে গোল্ডেন বুট! কে উপহার দিল, কত দাম

একযোগে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

১০

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

১১

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

১২

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

১৩

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

১৪

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

১৬

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

১৭

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা / ‘এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকি’

১৯

১৬ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদন অনলাইনে

২০
X