স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:৫১ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এবার কোটা আন্দোলন নিয়ে সরব মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন বাংলাদেশের তরুণ দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম। এবার নিজের অবস্থান জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

বুধবার (১৭ জুলাই) সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজে পোস্ট করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ক্রিকেট মাঠে বাংলাদেশ সমর্থকে পরিপূর্ণ গ্যালারির ছবিসহ পোস্ট করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিক পোস্টের শুরুতে লিখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না।’

মুশফিকুর রহিমের পোস্টটি কালবেলার পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলোঃ

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।

সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X