স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হয়ে আর খেলতে চান না শোয়েব

পাকিস্তানের হয়ে আর খেলতে চান না শোয়েব

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেছেন, জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আগ্রহ হারিয়েছেন তিনি। পুরোপুরি সব ধরনের ক্রিকেট থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।

দেশটির ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাৎকারে শোয়েব মালিক জানান, এর আগে তিনি ক্রিকেটের দুই ফরম্যাট (টেস্ট এবং ওয়ানডে) থেকে অবসর নিয়েছেন। বাকি ছিল টি-টোয়েন্টি ক্রিকেট। এবার সেটিকেও বিদায় বললেন তিনি। সাক্ষৎকারে তিনি বলেন, ‘এত বছর খেলার পর আমি খুশি এবং সন্তুষ্ট। আবার পাকিস্তানের হয়ে খেলতে আমার কোনো আগ্রহ নেই।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি এর মধ্যেই দুটি ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছি। আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি, যেখানেই খেলার সুযোগ পাই, আমি তা কাজে লাগানোর চেষ্টা করি।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের বিষয়ে জানতে চাইলে সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমার কোনো আগ্রহ নেই, তবে আমি আমার আগের সাক্ষাৎকারে যেমন বলেছিলাম, আমি সব ধরনের ক্রিকেট থেকে চিরতরে অবসরের ঘোষণা দেব।’

এছাড়াও, বাবর আজমকে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন শোয়েব মালিক। পাকিস্তানের বর্তমান অধিনায়ককে কেবল ব্যাটিংয়ে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।

বাবরের অধিনায়কত্বের ব্যাপারে শোয়েব মালিক বলেন, ‘আমার দৃঢ় অবস্থান হলো, তার (বাবর আজম) কেবল একজন খেলোয়াড় হিসেবে খেলা উচিত। এটাই আমার মতামত। যখন সে একজন খেলোয়াড় হিসেবে খেলে, তখন সে দলের জন্য বিস্ময়কর কিছু করতে পারে। তার উচিত নেতৃত্ব থেকে দূরে থাকা।’

১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে এবং ১২৪ টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব মালিক। ৩ ফরম্যাটে রান করেছেন ১১ হাজারের বেশি। আর উইকেট শিকার করেছেন মোট ২১৮।

এ ছাড়া টি-টোয়েন্টিতে ১৩,৩৬০ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। তার উপরে আছেন কেবল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। ক্যারিবিয়ান এই ব্যাটারের রান ১৪,৫৬২।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১০

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১১

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১২

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৩

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৪

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৫

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৬

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৭

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৮

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৯

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

২০
X