স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১২:২১ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ ছবি দিয়ে তোপের মুখে শোয়েব

তৃতীয় স্ত্রীর সঙ্গে শোয়েব মালিক। ছবি : সংগৃহীত
তৃতীয় স্ত্রীর সঙ্গে শোয়েব মালিক। ছবি : সংগৃহীত

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন মানেই আলোচনা। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদ করে আসেন আলোচনায়। পাকিস্তানের এক অভিনেত্রীর সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধসহ নানা কারণে হন আলোচিত-সমালোচিত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক।

ঈদুল ফিতরের দিন আবারও আলোচনায় আসলেন তিনি। ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে নিজের এবং স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করেন। এরপরই ভক্তদের তোপের মুখে পড়েন শোয়েব মালিক।

ঈদের শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় স্ত্রী সানা জাভেদের সঙ্গে দুটি অন্তরঙ্গ ছবি প্রকাশ করেন এই পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার। এতেই ঘটে বিপত্তি!

এরপর শোয়েব মালিককে নিয়ে সমালোচনায় মেতে ওঠেন ক্রীড়াপ্রেমীদের একাংশ। দুজনের অন্তরঙ্গ প্রকাশের পর সমালোচনার ঝড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সমালোচকদের অনেকে লিখেছেন, ‘এটা ঈদ, ১৪ ফেব্রুয়ারি নয়।’

আবার অনেকে ঈদের শুভেচ্ছায় এমন ছবি কখনো মানানসই না বলেও মন্তব্য করছেন। আব্দুল্লাহ নামের এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্ট থেকে সানিয়া মির্জার ছবি দিয়ে মালিককে কটাক্ষ করা লেখেন, ‘মানুষটা (শোয়েব মালিক) প্লাস্টিক খুঁজতে গিয়ে হিরা হারিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘এই লোকটার লজ্জা একেবারেই নেই।’

নেটিজেনদের এমন কটাক্ষ মালিকের জন্য নতুন কিছু নয়। সানা জাভেদের সঙ্গে বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন শোয়েব। তবে ঈদে ছবি দিয়ে নিজেই সমালোচনার মাত্রা বাড়িয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X