স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০১:২৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার ওয়ানডে অধিনায়ক বদল শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা ক্রিকেট দলের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কা ক্রিকেট দলের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক বদলেছে শ্রীলঙ্কা। সাদা বলের দুই ক্রিকেটেই অধিনায়ক করা হয়েছে চারিথ আসালঙ্কাকে।

গত ডিসেম্বরে লঙ্কান ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল কুশল মেন্ডিসকে। এই উইকেটকিপাার-ব্যাটারের অধিনায়কত্বে খেলা ৮ ম্যাচের ৬টিতে জয় পায় শ্রীলঙ্কা। ব্যাট হাতেও ভালো ফর্মে ছিলেন তিনি। তবু মেন্ডিসকে সরিয়ে দেওয়া হলো।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো আসালঙ্কাকে। যদিও কিছুটা অপ্রত্যাশিতভাবেই এ সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান জাতীয় দলের নির্বাচকরা।

মঙ্গলবার (৩০ জুলাই) ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের শ্রীলঙ্কার দল ঘোষণা করা হয়। অধিনায়ক বদল ছাড়া নেই তেমন কোনো চমক। তবে নিয়মিত টেস্ট খেলা নিশান মদুঙ্কাকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে।

দলে ফিরেছেন আকিলা ধনাঞ্জয়া ও চামিকা করুণারত্নে। আগামী ২ আগস্ট শুরু হবে শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৪ ও ৭ আগস্ট হবে বাকি দুই ওয়ানডে।

এর আগে টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইট ওয়াশ হয় শ্রীলঙ্কা। গৌতম গম্ভীরের কোচিংয়ে এটি ভারতের প্রথম সফর।

শ্রীলঙ্কা দল: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, অভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সামারবিক্রম, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, নিশান মদুষ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, দিলশান মদুশঙ্কা, মাতিশা পাতিরানা ও আসিথা ফার্নান্ডো।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

১০

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১১

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

১২

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১৪

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১৫

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৭

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৮

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৯

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

২০
X