বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদকে নিয়ে মাশরাফীর ভিডিও সাক্ষাৎকার

আফিস মাহমুদ (বাঁয়ে) ও মাশরাফী। ছবি: সংগৃহীত
আফিস মাহমুদ (বাঁয়ে) ও মাশরাফী। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের বিদায়-- সবকিছু নিয়েই দীর্ঘদিন চুপ থাকার পর হঠাৎ সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বুধবার (১৪ আগস্ট) দুটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেই সাক্ষাৎকারে ক্রিকেটার হিসেবে মানুষের ভালোবাসা পূরণে ব্যর্থ হয়েছেন বলে স্বীকার করেন তিনি।

এবং জনপ্রতিনিধি হিসেবে নিজের ব্যর্থতাকেও তুলে ধরেন মাশরাফী। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে নিয়ে টাইগারদের সাবেক দলপতি বলেন, ‘দেখুন, কোটা আন্দোলনের যে ছাত্ররা আছেন বা সমন্বয়কদের একজন, যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, উনি তো এখন খেলাধুলা সার্বিক বিষয় নিয়ে কাজ করবেন।’ আল্লাহ না করুক, এখন যদি কোনো সমস্যা হয় বা কোথাও আটকে যান বা বড় কোনো ঘটনা ঘটে, তখন তিনি কিন্তু প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের পরামর্শ নেবেন বা সিনিয়র উপদেষ্টাদের মধ্যে কারও সঙ্গে আলোচনা করে, তারপর বিবৃতি দেবেন। কারণ, উনি একটি দায়িত্বশীল জায়গায় আছেন। হুট করেই গণমাধ্যমের সামনে কিছু বলতে বা করতে পারবেন না।’

গণ মানুষের ভালোবাসার দাবি পুরণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মাশরাফী বলেন, ‘দায়িত্বশীল জায়গাগুলো থেকে অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। অনেক কিছু সীমাবদ্ধতাও থাকে। হ্যাঁ, ক্রিকেটার মাশরাফির কাছে মানুষের আবেগ-ভালোবাসার দাবি থাকবেই। ক্রিকেটের কারণেই এত ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি যেহেতু একটা চেয়ারে বসেছিলাম, তাই হুট করে কিছু বলতে পারিনি। বা এখন যারা কাজ করছেন, তারাও হুট করে কিছু করতে পারবেন না।’

নিজের সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না মাশরাফী, ‘হুট করে একটা কথা বলে দিলাম, আর সেই কথা নিয়ে আরও বড় কিছু ঘটে গেলো, আর তা সামলানোর ক্ষমতা আমার নেই। এই জিনিস গুলো ভেবে চিন্তে কাজ করতে হবে। হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা ছিল বা আছে। সেটাকে আবার অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি সেটাও কিন্তু না।’

ক্রিকেট হিসেবে ব্যর্থ হলেও, জনপ্রতিনিধি হিসেবে পরিস্থিতি সমাধানে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি, ‘প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য। নড়াইলের কৌশিক সংসদ সদস্য হতে পেরেছে, সে বাংলাদেশের মাশরাফি হয়েছে বলেই। ক্রিকেটার হিসেবে সেই ভালোবাসার দাবি মেটাতে ব্যর্থ হয়েছি। তবে সংসদ সদস্য হিসেবে চেষ্টা করেছি বড় পরিসরে কিছু করতে। সেখানেও ব্যর্থ হয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১০

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১২

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৩

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৭

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৮

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

২০
X