স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচ পর জয়ের দেখা পেলেন তামিম-আফিফরা

ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত
ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে খেলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) দল। বিসিবি এইচপি দলের অবশ্য সময়টা অম্ল-মধুর হচ্ছে অস্ট্রেলিয়ায়। টানা দুই টি-টোয়েন্টিতে হারের পর অবশেষে জয়ের দেখা পেল তামিম-আফিফরা। ডারউইনে বৃহস্পতিবার (১৫ আগস্ট) অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ৬ উইকেটে হারিয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন এইচপি দল।

ডারউইনের ম্যাচটিতে টস ভাগ্য সহায় হয়নি আকবর আলীদের। টস হেরে আগে বোলিং করতে হয় এইচপি দলের। তবে বোলিংয়ে ভালো করে ক্যাপিটাল টেরিটোরিকে মাত্র ১২৪ রানে থামায় আবু হায়দার-রিপণরা। ১২৫ রানের ছোট লক্ষ্য ৬ উইকেট আর ২০ বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় তামিম-জিশানরা।

আন্তর্জাতিক এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া দল মিলে মোট ৯ দলের টপ এন্ড সিরিজে অবশ্য এইচপি প্রথম দুই ম্যাচের পর টানা দুই ম্যাচ হারে। দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্স এবং সর্বশেষ বুধবার (১৪ আগস্ট) বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছেও হারতে হয় হাই পারফরম্যান্স দলের। সেখান থেকে আজকের এই জয়ে ঘুরে দাঁড়ালো এইচপি।

অবশ্য এই জয়ের মূল কৃতিত্ব দিতে হবে বোলারদের। ক্যাপিটাল টেরিটোরিকে ১২৪ রানে আটকে রেখে ব্যাটারদের কাজটা সহজ করে দেন বোলাররা। রিপন মণ্ডল তার করা ৪ ওভারে ২৬ রান খরচায় নেন ৩ উইকেট। ২ উইকেট নেন আবু হায়দার।

জবাবে দুই ওপেনার তানজিদ হাসান ও জিশান আলম ৫১ রানের জুটি গড়েন। এই জুটিই ম্যাচ বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়। তানজিদ ১৮ রান করে ফিরলেও ফিফটির দেখা পান জিশান। ৩৬ বলে ৫০ রান করে আউট হন তিনি। এরপর পারভেজ হোসেনের ২৩ রান ও আফিফ হোসেনের ১৭ রানে সহজ জয় পায় এইচপি।

বিসিবি এইচপির পরের ম্যাচে শুক্রবার (১৬ আগস্ট) পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১০

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১১

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৩

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৪

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৫

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৬

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৭

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৮

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৯

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X