স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৩৬ ঘণ্টার ব্যবধানে দুই মহাদেশে রিজওয়ানের ফিফটি

পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের কোনো ম্যাচেই সেরা একাদশে সুযোগ পাননি। তবে উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদের ইঞ্জুরিতে ব্যাট করার সুযোগ মেলে রিজওয়ানের। শ্রীলঙ্কায় ফিফটি তুলে নেওয়ার ৩৬ ঘণ্টার ব্যবধানে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও ফিফটি তুলে নিয়েছেন এই পাক উইকেটকিপার ব্যাটার।

গত ২৭ জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় টেস্ট খেলার ৩৬ ঘণ্টা পর (২৮ জুলাই) কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ভ্যাঙ্কভার নাইটর্সের হয়ে খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে অপরাজিত ফিফটির পরদিন কানাডায়ও অপরাজিত ফিফটি করেন পাকিস্তান উইকেট কিপার। ৩৬ ঘণ্টার ব্যবধানে দুই মহাদেশে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে অপরাজিত ফিফটির বিরল এক কীর্তি গড়েন রিজওয়ান।

কলম্বোয় তৃতীয় দিন মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন সরফরাজ আহমেদ। তখন মূল একাদশে জায়গা না পাওয়া রিজওয়ানকে কনকাসন সাব করে পাকিস্তান। সরফরাজের বদলি নেমেই টেস্টে ১২ ইনিংস পর অপরাজিত ফিফটি তুলে নেন এই উইকেটকিপার ব্যাটার।

শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে পরাজিত করেই কানাডার উদ্দেশে রওনা দেন রিজওয়ান। সেখানে যোগ দেন ভ্যাঙ্কুভার নাইটসে। প্রথম ম্যাচ খেলতে নেমে ৪২ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন পাক উইকেটকিপার ব্যাটার। ব্রাম্পটন উলভসের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় ভ্যাঙ্কুভার নাইটস। ৪ ম্যাচে এটা দ্বিতীয় জয় রিজওয়ানের দলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১১

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১২

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৩

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৮

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

২০
X