স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৫:৫৭ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে হেরে রানার্সআপ আকবররা

হেরেই গেল এইচপি দল। ছবি : সংগৃহীত
হেরেই গেল এইচপি দল। ছবি : সংগৃহীত

সকালেই সেমিফাইনালে নর্দান টেরিটরিকে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) দল। আশা ছিল আকবর-আফিফরা ফাইনাল জিতে ৯ দলের এই আসরের শিরোপা জিতেই দেশে ফিরবে। তবে সে আশা আর পূরণ হলো না। ফাইনালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আকবর আলীর দলকে।

রোববার (১৮ আগস্ট) ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স ৩২ রানে হারিয়েছে বাংলাদেশের এইচপি দলকে। প্রথমে ব্যাট করে অ্যাডিলেড ৭ উইকেটে ১৬৯ রান করে। জবাবে এইচপি দল ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে। ফলে ৩২ রানে হেরেই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো এইচপি ইউনিটকে।

টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে লক্ষ্য কঠিনই ছিল বলা চলে। জিততে হলে প্রয়োজন ছিল ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের তবে সেই জায়গাতেই ব্যর্থ ব্যাটাররা। ম্যাচের কোন পর্যায়েই মনে হয়নি বাংলাদেশ জয়ের জন্য খেলছে।

বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য তানজিদ হাসান তামিম ২৯ বলে ৩৫ রান করে। আরেক ওপেনার জিসান আলম ফিরেন ১৮ রান করে। তিনে নামা পারভেজ হোসেন ইমন ৩ রান আর জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ১৮ রান। অধিনায়ক আকবর আলী মারেন ডাক আগের ম্যাচে রান পাওয়া শামীম করতে পারেন মাত্র ৪ রান।

টপ অর্ডারের ব্যর্থতায় পরবর্তী ব্যাটাররা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অ্যাডিলেডের ইনিংসকে বড় করেন টম ও’কনেল। তার ৫৩ ও শেষ দিকে রায়ান কিংসের ঝোড়ো ৩৫ রানে অ্যাডিলেড কঠিন লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশের দলটিকে। সেই লক্ষ্য তাড়া করতে না পেরে শিরোপার আক্ষেপ নিয়ে দেশে ফিরতে হবে তাদের।

বোলিংয়ে রিপন মন্ডল ৩৭ রানে ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। ১টি করে উইকেট পেয়েছেন রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী ও আফিফ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X