স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

তিন ব্যাটারকেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক আফিফের

আফিফ হোসেন ধ্রুব। ছবি: সংগৃহীত
আফিফ হোসেন ধ্রুব। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন খুলনা বিভাগের স্পিনার আফিফ হোসেন ধ্রুব। তার হ্যাটট্রিকে দ্বিতীয় দিন শেষে চাপে পড়ে বরিশাল বিভাগ।

প্রথম ইনিংসে খুলনার ৩১৩ রানের জবাবে ১২৬ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে বরিশাল। ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৪ উইকেটে ১১৯ রান করেছে বরিশাল। ৬ উইকেট হাতে নিয়ে ৬৮ রানে পিছিয়ে বরিশাল।

শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১২ রান করেছিল খুলনা বিভাগ। বাকি ১ উইকেটে মাত্র ১ রান যোগ করে ৩১৩ রানে অলআউট হয় খুলনা। বরিশালের রুয়েল মিয়া ও মইন খান ৩টি করে উইকেট নেন।

জবাবে আফিফের স্পিন ঘূর্ণিতে ১২৫ রানে ৭ উইকেট হারায় বরিশাল। এসময় ৩ উইকেট নেন আফিফ। তবে ৩ উইকেট নিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। ৪২তম ওভারের প্রথম তিন বলে বরিশালের শামসুল ইসলাম অনিককে ২, ইয়াসিন আরাফাত মিশুকে এবং রুয়েল মিয়াকে খালি হাতে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন আফিফ। তিন ব্যাটারকেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

১০.৫ ওভার বল করে ৩১ রানে ৬ উইকেট নেন আফিফ। তবে এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেরা বোলিং নয়। ২০১৮ সালে রাজশাহী বিভাগের বিপক্ষে খুলনার হয়ে ৬৭ রানে ৭ উইকেট শিকার করেছিলেন আফিফ।

ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি বরিশাল। ১১৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা। ইফতেখার হোসেন ৪০ ও ফজলে মাহমুদ ৩২ রানে আউট হন। শামসুর রহমান ২৪ ও তাসামুল হক ৩ রানে অপরাজিত আছেন। নাহিদুল ইসলাম ২টি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১০

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১২

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৩

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৪

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৫

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৬

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৭

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৮

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

২০
X