স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৮:২২ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল পাক অধিনায়ক

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি : সংগৃহীত
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের সর্বশেষ টেস্ট সিরিজটি হয়েছিল তিন বছর আগে। এরপর সীমিত ওভারের ক্রিকেটে দুই দল মুখোমুখি হলেও টেস্টে হয়নি। টেস্ট ক্রিকেটে এখনো পাকদের বিপক্ষে জয় অধরা টাইগারদের। সর্বশেষ ২৩ বছরে মোট ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র একটিতে ড্র করতে পেরেছে বাংলাদেশ দল।

তবে অতীতে একতরফা পরিসংখ্যানও বাংলাদেশের বিপক্ষে আত্মতুষ্টি দিচ্ছে না পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে। বর্তমান পরিস্থিতি ও প্রতিপক্ষের শক্তির ওপর ভিত্তি করেই তিনি পরিকল্পনা করছেন বলে জানানা।

মঙ্গলবার (২০ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের আগে সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো দলকেই আমরা হালকাভাবে নিতে পারি না। প্রত্যেক দলই আপনাকে চ্যালেঞ্জে জানাবে। তাই আমরা নিজেদের শক্তির দিকে মনোযোগ দিচ্ছি এবং বাংলাদেশের বিপক্ষে কীভাবে ভালো খেলতে পারি তা নিয়ে ভাবছি।’

চলতি বছরে পাকিস্তান মাত্র একটি টেস্ট খেলেছে আর বাংলাদেশ খেলেছে দুটি। নিজেদের সর্বশেষ টেস্ট সিরিজে উভয় দলই ধবলধোলাইয়ের শিকার হয়েছে। পাকিস্তান অস্ট্রেলিয়ায় ৩-০ ব্যবধানে হেরেছে, আর বাংলাদেশ নিজেদের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে। তাই, এই সিরিজটি দুই দলের জন্যই নতুন শুরুর সুযোগ।

পাকিস্তান অধিনায়ক মাসুদের লক্ষ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া, এবং সে উদ্দেশ্যেই তিনি বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের দিকে নজর দিচ্ছেন। পয়েন্ট টেবিলে বর্তমানে পাকিস্তান ৬ নম্বরে এবং বাংলাদেশ ৮ নম্বরে অবস্থান করছে। মাসুদ নিজের দল সম্পর্কে বলেন, ‘দিন শেষে এটা দলগত খেলা। দল হিসেবে আমরা কেমন খেলছি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় হয়তো আমরা জিতিনি, কিন্তু এমন অনেক কিছু করেছি যা সঠিক ছিল।’

ফাইনালে খেলার বিষয়ে মাসুদ বলেন, ‘আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে চাই। এজন্য আমাদের ঘরের মাঠে যত বেশি সম্ভব ম্যাচ জিততে হবে।’

রাওয়ালপিন্ডির উইকেটে পেসার ও ব্যাটাররা সুবিধা পেতে পারেন বলে আশাবাদী মাসুদ। তিনি বলেন, ‘রাওয়ালপিন্ডির কন্ডিশন পেসার ও ব্যাটারদের জন্য সহায়ক থাকে। ঘরোয়া ক্রিকেটের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমাদের ৬ জন মানসম্পন্ন ফাস্ট বোলার রয়েছে। কীভাবে ২০ উইকেট শিকার করা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।’

উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ দল। এরপর ২০২১ সালে নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল সাকিব আল হাসানের দল। দুটোতেই পরাজয় বরণ করতে হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১০

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১১

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১২

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৩

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৪

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৬

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৭

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৮

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৯

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

২০
X