স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ শান্তর

মুশফিকুর রহিম (বাঁয়ে) ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম (বাঁয়ে) ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয়টি উৎসর্গ করেন।

দলীয় পারফরম্যান্সের দারুণ সমন্বয়ে পাকিস্তানের মাটিতে প্রথম জয় পায় বাংলাদেশ দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ১১৭ রানের।

দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩০ রান। কোনো উইকেট না হারিয়ে এ লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ফলে নিশ্চিত হয় ১০ উইকেটের জয়।

নিজেদের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। এমনটি পাকিস্তানের মাটিতেও প্রথম জয় টাইগারদের। এ ছাড়া সব মিলিয়ে বিদেশের মাটিতে এটি সপ্তম জয় বাংলাদেশের। একই সঙ্গে যোগ হয়েছে টেস্টে প্রথমবার ১০ উইকেটে জয়ের মাহাত্ম্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অনেকে। ঐতিহাসিক এ জয় নিহতদের উৎসর্গ করে টাইগার দলপতি নাজমুল হাসান শান্ত বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয় আমরা তাদেরই উৎসর্গ করছি। তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X