স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন শান্তরা

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই অসাধারণ সাফল্যের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ দলকে সংবর্ধনা জানান।

তবে শুধু প্রধান উপদেষ্টা নয় জানা গেছে, টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ দলকে পুরস্কৃত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৪ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের হাতে মোট ৩ কোটি ২০ লাখ টাকা তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবির নিয়ম অনুযায়ী, সিরিজ জয়ের পর জাতীয় দলকে পুরস্কৃত করা হয়। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি – প্রতিটি ফরম্যাটেই সিরিজ জয়ের জন্য দলকে বোনাস দিয়ে থাকে বোর্ড। তবে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এই অসামান্য সাফল্যের কারণে এবার বড় অঙ্কের পুরস্কার পাচ্ছেন শান্তরা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি এক অবিস্মরণীয় মুহূর্ত। এর আগে কখনো টেস্ট ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। কিন্তু এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজের দল।

২৪ বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই সিরিজেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

তেহরানে আজ খামেনির প্রতি শেষশ্রদ্ধা, শোকার্ত লাখো মানুষের ঢল

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

২০ শিশুসহ শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন যারা

একবারেই পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ইউএনও’কে স্যার বললে আমাকেও বলতে হবে

১০

স্বাস্থ্যমন্ত্রী / শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

১১

 ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১২

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

১৩

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

১৪

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

১৫

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

১৬

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

১৭

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

১৮

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

১৯

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

২০
X