স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হারের ব্যবধান কমাতে লড়ছে বাংলাদেশ!

অর্ধশতকের পথে নাজমুল হোসেন শান্তর শট। ছবি : সংগৃহীত
অর্ধশতকের পথে নাজমুল হোসেন শান্তর শট। ছবি : সংগৃহীত

টার্গেট পর্বতসম ৫১৫ রান! সময় বাকি প্রায় আড়াই দিন। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি টার্গেট পেল বাংলাদেশ। আগের সবগুলোতেই দেখেছে হারের মুখ।

কাজেই চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ভারতকে হারাতে হলে নিজেদের তো বটেই বিশ্বরেকর্ডও গড়তে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের টার্গেট টপকে যায় ক্যারিবীয়রা।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০০৯ সালে গ্রেনাডায় ক্যারিবীয়দের দেওয়ার ২১৫ রানের লক্ষ্য পূরণ করে টাইগাররা। তাই রোহিত-কোহলিদের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশের জয়ের চিন্তা করা অবান্তর। এমনকি ড্র করতে হলেও অবিশ্বাস্য কিছু করতে হতো নাজমুল হোসেন শান্ত দলকে।

সে আশায় হয়তো আক্রমণত্মাক ব্যাটিং শুরু করেছিলেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে আলোকস্বল্পতার কারণে আগেভাগে শেষ হয় তৃতীয় দিনের খেলা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান।

এখনো ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ। আর জয়ের জন্য ভারতের প্রয়োজন ৬ উইকেট। হাতে বাকি দুই দিন। বৃষ্টি কিংবা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে এই টেস্টে শান্তদের পরাজয় নিশ্চিত। কাজেই স্পষ্টভাবে বলা যায়, বর্তমানে হারের ব্যবধান কমাতে লড়ছেন শান্ত-সাকিবরা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। শান্ত ৫১ ও সাকিব ৫ রানে অপরাজিত আছেন।

এর আগে ৪ উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। ৫১৪ রানে লিড হওয়ায়, বাংলাদেশর জন্য টার্গেট দাঁড়ায় ৫১৫ রান। শুভমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন। জবাব দিতে নেমে ভারতের মাটিতে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন জাকির ও সাদমান। পেছনে ফেলেন তামিম ইকবাল ও সৌম্য সরকারের ৩৮ রান। দলীয় ৬২ রানে জসপ্রিত বুমরার শিকার হন জাকির। ব্যক্তিগত ৩৫ রানে আউট হন সাদমানও।

উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। চাপে পড়ে বাংলাদেশ দল। তবে হাসছে নাজমুল হোসেন শান্তর ব্যাট। ২০২৩ সালের নভেম্বরের পর অর্ধশতকের দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থ অর্ধশতক।

এর আগে ২১ মাস পর টেস্টে ফিরেই শতকের দেখা পেলেন ঋষভ পান্ত। ১০৯ রানে মিরাজের শিকার হন তিনি। আর প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া গিল, দ্বিতীয় ইনিংসে তুলে নেন শতক। এটি তার টানা দ্বিতীয় টেস্ট শতক।

আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা বন্ধের সময় ভারতের চেয়ে ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ। ম্যাচে এখনো খেলা বাকি পুরো দুই দিন। শান্ত-সাকিবদের হাতে রয়েছে ৬ উইকেট। বড় হার এড়াতে পারবে তো বাংলাদেশ?

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১০

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১১

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১২

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৩

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১৭

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৮

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৯

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

২০
X