স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কানপুরে ‘সর্বোচ্চ’ রান তাড়া করে জিতল ভারত

জয়শ্বী জয়োসোয়ালের শট। ছবি : সংগৃহীত
জয়শ্বী জয়োসোয়ালের শট। ছবি : সংগৃহীত

বেশ অবাক করার মতো এক রেকর্ড, টার্গেট মাত্র ৯৫! এর আগে কানপুরের গ্রিন পার্কে এরচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না। চতুর্থ ইনিংসে রান তাড়ার সর্বোচ্চ ছিল ৮২ রান।

প্রায় আড়াই দিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পরও হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পেল না বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগারদের ৭ উইকেটে হারিয়েছে ভারত। ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা।

বাংলাদেশের দেওয়া ৯৫ রানের টার্গেটে ১৭.২ ওভারে ৩ উইকেটে ৯৮ রান করে রোহিত শর্মার ভারত। এ নিয়ে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয় পাওয়ার চতুর্থ ঘটনা এটি।

আর কানপুরে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের আগের রেকর্ডটা স্বাগতিকদের দখলেই ছিল। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের দেওয়া ৮২ রানের টার্গেট, ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছিল শচিন টেন্ডুলকালের ভারত।

এ ম্যাচের আগে কানপুরে ২১ টেস্টের মধ্যে, উইকেটের ব্যবধানে জয় আসে মাত্র তিনবার। আর প্রতিবার জয়টা এসেছে ৮ উইকেটে। ১৯৫২ সালে কানপুরের গ্রিন পার্কে ৭৬ রানের টার্গেটে ভারতকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৬২ রানের টার্গেট ১৩.১ ওভারে পূরণ করে ভারত।

কানপুরে চতুর্থ ইনিংসে রান তাড়ার ঘটনা রয়েছে ৯টি। এর মধ্যে রান তাড়া করে জয় এসেছ ৫টি। আর অন্য চার ম্যাচ ড্র হয়েছে। এ মাঠে সর্বনিম্ন ২২৫ রান তাড়া করেছে হেরেছে অস্ট্রেলিয়া। ১৯৫৯ সালে ভারতের দেওয়া এই লক্ষ্যে ১০৫ রানে অলআউট হয় অজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

চাকরি দিচ্ছে কারিতাস, বেতন ৫৫ হাজার

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

জর্ডানের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা

ট্রাম্পের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

ইকরা হবিগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

১১

‘পর্দায় এমন অভিনয় করা আমিই প্রথম নই’

১২

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৩

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

১৪

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৫

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

১৬

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

১৭

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

১৮

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

১৯

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

২০
X