স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির বোর্ড সভায় কী হবে আজ?

বিসিবির পরিচালকরা। পুরোনো ছবি
বিসিবির পরিচালকরা। পুরোনো ছবি

হঠাৎ করেই পরিচালনা পর্ষদের সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাঠানো হয় বোর্ড পরিচালকদের কাছে। তবে সভার আলোচ্যসূচির বিষয়ে কিছু উল্লেখ ছিল না সেই নোটিশে।

তবে বোর্ড সভার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একাধিক পরিচালক। গত ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবির সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। এরপর গত ২৭ আগস্ট হয় পরিচালনা পর্ষদের প্রথম সভা।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক সভাপতি দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হবে পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। ধারণা করা হচ্ছে এ সভাতে অনুপস্থিত থাকবেন রাজনৈতিক পটপরিবর্তনের পর আড়ালে চলে যাওয়া পরিচালকরা।

একই সঙ্গে জানা গেছে সভায় উপস্থিত হতে পারবেন না উল্লেখ করে ‘লিভ অব অ্যাবসেন্সে’র আবেদন করেছেন কেউ কেউ। তবে তাদের এ আবেদন গৃহীত হবে কি না তা নির্ভর করছে বোর্ডের ওপর।

গ্রহণযোগ্য কারণ ছাড়া পরপর ৩টি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হয়ে যায় পরিচালকের পদ। বৃহস্পতিবারের সভায় নতুন করে গঠিত হতে পারে বিসিবির স্থায়ী কমিটিগুলো।

মিরপুরের ক্রিকেটপাড়ায় গুঞ্জন রয়েছে ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্ব নিজের কাছে রেখে দেবেন সভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১০

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১১

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১২

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৪

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৫

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৬

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৭

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৮

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৯

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

২০
X