স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গম্ভীরের চেয়ারে ক্যারিবীয় ‘চ্যাম্পিয়ন’

কেকেআরের মেন্টর ব্রাভো। ছবি : সংগৃহীত
কেকেআরের মেন্টর ব্রাভো। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ঘরের ছেলে গৌতম গম্ভীরের মেন্টরশিপে এই শিরোপা জেতে কেকেআর। তবে চেয়ার ছাড়তে হয় ভারতের বিশ্বকাপজয়ী এ ক্রিকেটারকে।

সাবেক এ ওপেনারের ছেড়ে চেয়ারে বসতে যাচ্ছেন ‘চ্যাম্পিয়ন’ খ্যাত ডোয়াইন ব্রাভো। শুক্রবার (২৭ সেপ্টেম্বর)নিজেদের ফেসবুক পেজে ক্যারিবীয় এ অলরাউন্ডারকে মেন্টর করার ঘোষণা দেয় কেকেআর।

ক্রিকেট ক্যারিয়ার শেষে নতুন দায়িত্বের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘চ্যাম্পিয়ন’ গানের গায়ক। ওয়েস্ট ইন্ডিজের এ তারকা বলেন, ‘ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) গত ১০ বছরে ত্রিনবাগো নাইট রাইডার্সের অংশ। বিভিন্ন লিগে নাইট রাইডার্সের পক্ষে এবং বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তারা যেভাবে পরিচালন করে, সে কারণে অনেক সম্মান কাজ করে তাদের প্রতি। মালিকপক্ষের প্যাশন, ম্যানেজমেন্টের পেশাদারিত্ব, পরিবারের মতো পরিবেশ—সব মিলিয়ে বিশেষ এক জায়গা এটা। খেলোয়াড় থেকে মেন্টর বনে যাওয়া আমার জন্য এটা সঠিক প্ল্যাটফরম। পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের কোচিং করাতে পারব।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকে ২০২২ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স—এ তিন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি। ম্যাচ খেলেছেন ১৬১টি।

চেন্নাইয়ে হয়ে পালন করেন বোলিং কোচের দায়িত্ব। এবার অচেনা কেকেআরে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। কলকাতা ছাড়াও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (মেজর লিগ ক্রিকেট), আবুধাবি নাইট রাইডার্স (আইএল টি-টোয়েন্টি), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল)—এই তিন ফ্র্যাঞ্চাইজির দায়িত্বও পেয়েছেন ক্যারিবীয় এ অলরাউন্ডার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায় কদিন আগে নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোরের সঙ্গে দেখা করেন ব্রাভো। তাকে পরামর্শক হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন মাইশোরও।

এ দিকে ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়া নিয়ে ক্যারিবীয় এ পেসার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে লেখেন, ‘মন চালিয়ে যেতে চায়। তবে শরীর আর ধকল সহ্য করতে পারছে না। নিজেকে এমন অবস্থানে ঠেলে দিতে পারব না যাতে সতীর্থ, ভক্ত কিংবা যে দলের হয়ে খেলেছি, তারা কষ্ট পাবেন। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়েই আনুষ্ঠানিকভাবে খেলাটি থেকে আমার অবসর ঘোষণা করছি। চ্যাম্পিয়ন বিদায় জানাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

মা ও তিন মেয়েকে হত্যা: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লোমহর্ষক সেই মুহূর্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১০

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১১

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১২

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৩

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৪

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৫

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৬

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৭

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৮

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

২০
X