স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৮ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয় দলে আচমকা পরিবর্তন

অনুশীলনে ভারতীয় দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ভারতীয় দল। ছবি : সংগৃহীত

সিরিজ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে ভারতীয় দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছিলেন শিবম দুবে।

তবে পিঠের ইনজুরির কারণে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন এ পেস বোলিং অলরাউন্ডার। বিসিসিআই জানায়, শিবম দুবের জায়গায় ম্যাচের দিন রোববার সকালে দলে যোগ দেবেন তিলক ভার্মা।

রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখছে স্টেডিয়ামটি।

চলতি বছর জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ৩১ বছর বয়সী দুবে। ডাক পেয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও। তবে ইনজুরির কারণে শেষমুহূর্তে ছিটকে গেলেন তিনি।

দুবের জায়গায় সুযোগ পাওয়া তিলক ভার্মা, জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৬ টি-টোয়েন্টি। দুই অর্ধশতকে তার রান ৩৩৬। চলতি বছর শুরু দিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি তার। এরপর থেকে আছেন জাতীয় দলের বাইরে।

৯ অক্টোবর দিল্লিতে হবে দুই দলের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের শেষ ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব ও তিলক ভার্মা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X