স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৭৫ রানে নেই ৬ উইকেট

দলের ভরসা হয়ে থাকা শান্তও ফিরেছেন। ছবি : সংগৃহীত
দলের ভরসা হয়ে থাকা শান্তও ফিরেছেন। ছবি : সংগৃহীত

টেস্টের হতাশার পর ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। তবে টস হেরে ব্যাটিংয়ে এসে সেই ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই বাংলাদেশের মধ্যে। ভারতের বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করছে বাংলাদেশ।

রোববার (৬ অক্টোবর) ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে, টস জিতে ভারত বল করার সিদ্ধান্ত নেয়। ম্যাচের প্রথম ১০ ওভারে মধ্যেই বাংলাদেশ দল বড় বিপর্যয়ে পড়েছে। বাংলাদেশের সংগ্রহ ৬৪ রান, হারিয়েছে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট।

ভারতের বোলারদের মধ্যে স্পিনার বরুণ চক্রবর্তীর বোলিং ছিল অসাধারণ। তিনি ২.২ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। তিনি জাকের আলিকে ৮ রানে বোল্ড করে সাজঘরে ফেরান। অন্যদিকে, মায়াঙ্ক যাদব তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি ২ ওভার বল করে ৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন, যা ছিল মাহমুদুল্লাহর (১) গুরুত্বপূর্ণ উইকেট।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা লড়াই করার চেষ্টা করেছেন। তিনি ২৫ রান নিয়ে অপরাজিত আছেন, যদিও বাংলাদেশের অবস্থা বেশ সঙ্কটজনক। অবশ্য এর কিছুক্ষণ পরেই ২৭ রানে ফিরেছেন শান্ত। বাংলাদেশ পড়েছে আরও বিপদে।

এর আগে প্রথম ম্যাচে অবশ্য টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস হেরে আগে ব্যাটিং করবে শান্ত-লিটনরা। ভারতের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার (৬ অক্টোবর) ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আজকের ম্যাচের জন্য ভারত দলে হয়ে দুই জনের অভিষেক হয়েছে। ১৫৩ গতির পেসার মায়াঙ্ক যাদব ও অলরাউন্ডার নিতিশ কুমার প্রথমবার ভারতের জার্সিতে মাঠে নামবেন। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার অবসরের পর নতুন চেহারার ভারত দল এটি।

এদিকে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশেও এসেছে পরিবর্তন। গত ম্যাচের একাদশ থেকে নেই সৌম্য সরকার, তানজিম সাকিব, তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান। এরমধ্যে অবশ্য সাকিব অবসর নিয়েছেন। এদিকে একাদশে ফিরেছেন পারভেজ ইমন, জাকের আলি, মেহেদি মিরাজ ও শরিফুল ইসলাম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X