বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শুরুতেই ২ উইকেট নেই বাংলাদেশের

শুরুতেই ২ উইকেট নেই বাংলাদেশের

টেস্ট সিরিজের হতাশার পর ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন ভারত পেসার আর্শদীপ সিং। শুরুতেই তিনি নিয়ে নিয়েছেন বাংলাদেশের দুই ওপেনারের উইকেট।

রোববার (৬ অক্টোবর) টস হেরে ব্যাটিং শুরু করা বাংলাদেশ দ্রুতই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে। প্রথম ওভারের শেষেই লিটন দাস আর্শদীপ সিংয়ের বলে ৪ রান করে ক্যাচ আউট হন এবং পরবর্তী ওভারে পারভেজ হোসেন ইমনও আরশদীপের বলেই বোল্ড হয়ে ফিরে যান। বাংলাদেশ তখন ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে।

নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয় ইনিংস টিকে রাখার চেষ্টা করছেন। বাংলাদেশের স্কোর ৫ ওভারে ৩৯/২। আর্শদীপ সিং এখন পর্যন্ত ২ উইকেট নিয়ে বোলিং আক্রমণে সফলতা দেখাচ্ছেন আর হার্দিক পান্ডিয়া এক ওভারে ৮ রান দিয়েছেন। বাংলাদেশের এই অবস্থায় ইনিংস পুনর্গঠনের দায়িত্ব শান্ত এবং হৃদয়ের উপর নির্ভর করছে।

টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। টেস্টে প্রত্যাশিত ফল না পেলেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ব্যাটিং করছে টাইগাররা।

ভারত একাদশ-

সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়শিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।

বাংলাদেশ একাদশ-

পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুহুরী নদীর পানি বৃদ্ধি: ফের বাঁধ ভাঙার শঙ্কায় আতঙ্কে নদীতীরের মানুষ

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

১১

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১২

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১৩

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১৫

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৬

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৭

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৮

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৯

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

২০
X