মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের ব্যর্থতার দিনে ফাইনালে সারে জাগুয়ার্স

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠেছে লিটন দাসের সারে জাগুয়ার্স। ছবি : সংগৃহীত
গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠেছে লিটন দাসের সারে জাগুয়ার্স। ছবি : সংগৃহীত

কানাডার চলমান গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ভ্যাঙ্কুভার নাইটসকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সারে জাগুয়ার্স। তবে এ ম্যাচে আরও একবার ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস।

শুক্রবার (৪ আগস্ট) গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রথম কোয়ালিফায়ারে ৩৮ রানের সহজ জয় পেয়েছে সারে জাগুয়ার্স। ওয়ানডাউনে নামা লিটন ১৯ বলে মাত্র ১৬ রানে সাজঘরে ফিরে যান।

টসে হেরে ব্যাট করতে নেমে দ্রুতই দুই ওপেনারকে হারায় সারে জাগুয়ার্স। ওয়ান ডাউনে নামা লিটন এক ছয় ও চারে ১৯ বলে ১৬ রানে ফিরে যান। অধিনায়ক ইফতিখার আহমেদের ২৮ বলে ৩৬ ও আয়ান খানের ২০ বলে ২৯ রানে ভর করে ১৩৯ রান সংগ্রহ করে সারে জাগুয়ার্স। সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনাইদ সিদ্দিকী ২২ রানে ৪ উইকেট শিকার করেন।

স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় ভ্যাঙ্কুভার নাইটস। রায়ান পাঠান, মোহাম্মদ রিজওয়ান, রসি ভ্যান ডার ডুসেন, নাজিবুল্লাহ জাদরানরা কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি ম্যাথু ফোর্দে, দিলন হেইলিগারদের সামনে। মাত্র ১০১ রানে গুটিয়ে যায় নাইটসের ইনিংস। সর্বোচ্চ ২৭ রান আসে ফাবিয়ান অ্যালেনের ব্যাট থেকে। সারের পেসার ফোর্দে ১৬ রানের বিনিময়ে ৪টি এবং হেইলিগার ৮ রানে ২টি উইকেট শিকার করেন।

শনিবার (৫ আগস্ট) দ্বিতীয় কোয়ালিফায়ারে রাতে মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচের জয়ী মন্ট্রিয়েল টাইগার্স এবং কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল ভ্যাঙ্কুভার নাইটস। জয়ী দলের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে সারে জাগুয়ার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১০

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১১

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১২

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৩

ব্রাজিলের জালে জাপানের গোল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৬

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৭

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৮

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৯

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

২০
X