স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ব্যাট-বলে ছন্দ খুঁজে পেলেন সাকিব

অবশেষে ব্যাট-বলে ছন্দ খুঁজে পেলেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা সময়ের বিরতি। এ সময় বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন ক্রিকেটাররা। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্যস্ত বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান।

বল হাতে ছন্দে থাকলেও, হাসছিল না তার ব্যাট। দ্বিতীয় ম্যাচে বাংলা টাইগার্স মিসিসাগারের অধিনায়ক ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে মাত্র ১০ রানে শিকার করেছিলেন ৩ উইকেট।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ৩০ রানে নেন ১ উইকেট। ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টরন্টোর ইনিংস থামে ১৬৬ রানে। ফলে ২ রানের জয় পায় বাংলা টাইগার্স মিসিসাগার। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেন সাকিব। বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম ৩১ রানে নেন ১ উইকেট।

আগের দুই ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছিল মাত্র ৫ রান। তবে টরেন্টোর বিপক্ষে ১৫ বলে ২৪ রান করেন সাকিব। এ ছাড়া নামিবিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ভিসার ১৭ বলে ৩৮ রানের ইনিংসে, ১৬৮ রান করে সাকিবের বাংলা টাইগার্স। বল হাতে এক উইকেট শিকারের ভিসা জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

৩ ম্যাচে এটি দ্বিতীয় জয় বাংলা টাইগার্সের। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে সাকিবের দল। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে রয়েছে টরন্টো।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X