স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে ডাক মেরে নতুন রেকর্ড লিটনের

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

ব্যাট হাতে সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাসের। জাতীয় দল থেকে সাময়িক বাদ পড়ার পর পুনরায় দলে ফিরলেও ব্যাটিংয়ে নিজের পুরোনো ছন্দ ফিরে পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) একই অবস্থা চলছে তার। আজকের ম্যাচে ডাক মেরে বিপিএলে টপ অর্ডারে লজ্জাজনক নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।

রাজশাহীর বিপক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারির) ম্যাচে শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে টপ অর্ডারে সর্বাধিক ১০ বার ডাক মারার রেকর্ড গড়েছেন লিটন। তার প্রতিদ্বন্দ্বী এনামুল হক বিজয়েরও ১০টি ডাক রয়েছে। তবে এই ম্যাচে বিজয় শূন্য রানে আউট হলে তিনি আবার এককভাবে শীর্ষে উঠে আসবেন।

ব্যাটিং পজিশনের সীমাবদ্ধতা বাদ রাখলে বিপিএলে সবচেয়ে বেশি ডাক মেরেছেন এনামুল হক বিজয়। ১২১ ম্যাচে তিনি করেছেন ১৩টি ডাক। এর পরে রয়েছেন সৌম্য সরকার ও মাশরাফি বিন মুর্তজা (১১টি ডাক) এবং ইমরুল কায়েস ও লিটন দাস (১০টি ডাক)।

লিটনের ব্যাটিং ফর্মের বর্তমান অবস্থা বিশেষ করে দৃষ্টিকটু। গত ছয় ম্যাচে তিনবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও দুটি ডাক মেরেছিলেন লিটন। আর আজ ৫ বল খেলে শূন্য রানে বিদায় নেন তাসকিন আহমেদের বলে ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচ দিয়ে।

লিটনের আউট হওয়া ছিল ইনিংসের দ্বিতীয় ওভারে। এরপর তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে আরেক ওপেনার তানজিদ তামিমও ৯ রানে আউট হন। ফলে দলের ওপেনিং জুটি ভেঙে যায় দ্রুত।

গত বছর ওয়ানডে ফরম্যাটেও শূন্য রানের বিব্রতকর রেকর্ড গড়েছিলেন লিটন। সর্বনিম্ন ইনিংসে ১৫ বার ডাক মারার রেকর্ড তার দখলে। এবার বিপিএলেও রানের খরা তার ফর্মকে আরও প্রশ্নবিদ্ধ করছে। ক্রিকেটপ্রেমীরা এখন অধীর অপেক্ষায় আছেন, কবে লিটন নিজের ছন্দে ফিরে এসে ব্যাট হাতে জ্বলে উঠবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X