শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের প্রশংসায় সাবেক দুই তারকা ক্রিকেটার

লিটন দাস। ‍ছবি : সংগৃহীত
লিটন দাস। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ের দিন ম্যাচসেরা হয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ১৫১ স্ট্রাইকরেটে খেলেন ৫৯ রানের ইনিংস। দারুণ ব্যাটিং করা লিটনের প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক ও নিউজিল্যান্ডের সাবেক তারকা সাইমন ডুল।

সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিকের মতে, লিটনের ইনিংস অমূল্য। তিনি বলেন, ‘লিটনের ইনিংসটা অমূল্য ছিল। সঙ্গে তার স্ট্রাইক রেটও। বাংলাদেশের সবার মধ্যে তাকে সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয়েছে। সে যেভাবে ব্যাট করেছে সেটাই বলে দেয় সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

স্পিনে দক্ষ হওয়ায় আফগানিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষেও লিটন ভালো করবে বলে বিশ্বাস করেন মুরালি কার্তিক। তিনি বলেন, ‘সে স্পিনে ভালো খেলে যেটা শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ হবে। আফগানিস্তানের তিনজন ভিন্ন ঘরানার স্পিনার রয়েছে। তাদের সবার গতিও আলাদা, সেক্ষেত্রে লিটনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

মুরালির মতো লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা সাইমন ডুলও। তিনি বলেন, যখন আপনি অধিনায়কের দায়িত্ব পাবেন তখন আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। লিটন দারুণ খেলেছে, শেষ করতে আসতে চেয়েছিল কিন্তু যেভাবে সে আউট হয়েছে সেটা ছিল ক্লান্তির একটা শট। যখন তারা ড্রেসিরুমে যাবে তখন বলবে, এটাই খেলার সঠিক উপায়; এগুলোই ইতিবাচক দিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X