স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সঠিক কাজ করেছেন সাকিব, দাবি শরীফুলের

শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত
শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতিতে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। এর ধারাবাহিকতায় কানাডার গ্রোবাল টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্যস্ত ছিলেন সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। দুজনই খেলেছেন বাংলা টাইগার্সে।

সেখানেও এক বিতর্কে জড়ান সাকিব। এর ব্যাখ্যা দিতে দিয়ে শরীফুল জানান, নিয়ম অনুযায়ী সঠিক কাজটি করেছেন দলটির অধিনায়ক সাকিব। টুর্নামেন্টে বৃষ্টিবিঘ্নিত এলিমিনেটর ম্যাচে সুপার ওভার খেলতে চাননি তিনি। এতে জয় পায় টরন্টো। পরে সেই টরন্টোই চ্যাম্পিয়ন হয়।

গ্রুপ পর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিন ছিল সাকিব-শরীফুলের বাংলা টাইগার্স। আর পয়েন্ট টেবিলের চতুর্থ দল টরন্টোর বিপক্ষে খেলার কথা ছিল এলিমিনেটর ম্যাচ। বৈরী আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি ম্যাচটি। নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় দ্বিতীয় কোয়ালিফায়ারে যাওয়ার কথা ছিল সাকিবদের।

তবে ভিন্ন সিদ্ধান্ত দেন ম্যাচ অফিশিয়ালরা। সুপার ওভার খেলার প্রস্তাব দেন তারা। এদিকে আইসিসির নিয়মে রয়েছে টি-টোয়েন্টি ম্যাচের ফলাফলের জন্য উভয় ইনিংসে অন্তত ৫ ওভার হতে হবে। তা না হলে কোনোভাবেই ম্যাচটি সুপার ওভারে গড়াবে না। সে হিসেবে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কথা।

যদিও সুপার ওভার খেলার প্রস্তাব দেন আম্পায়াররা। নিয়মে না থাকায় ক্ষুব্ধ হয়ে সুপার ওভার খেলতে রাজি হননি সাকিব। এতে বাদ দেওয়া হয় তার দলকে। দেশে ফিরে সাকিবের সিদ্ধান্তের পর নিজের মতামত জানান শরীফুল।

বাঁহাতি এ পেসার বলেন, ‘আমার মনে হয় যেটা নিয়মে ছিল না, এক ওভারের একটা ম্যাচ। এজন্য মনে হয় আমরা টসে যাইনি। আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ম্যাচ ছাড়া সুপার ওভার হয়। এজন্যই আমাদের টসে যাওয়া হয়নি। তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না।’

যদি গণমাধ্যমে খবর আসে সাকিবের কারণে বাদ পড়েছে বাংলা টাইগার্স। এর ব্যাখ্যা শরীফুল বলেন, ‘আসলে কোনো দিন কোনো জায়গায় ম্যাচ না হয়ে এক ওভারের সুপার ওভার হয়নি। তাই উনার দিক দিয়ে (সাকিব) ঠিকই ছিলেন। এটা যদি নিয়মে থাকত তাহলে উনি ঠিকই খেলতেন।’

বাংলা টাইগার্স খেলতে রাজি না হওয়ায় দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পায় পয়েন্ট তালিকার চারে থাকা টরন্টো ন্যাশনালস। পরে শিরোপাও জিতে তারা। যদিও ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট তালিকার তৃতীয়তে থাকায় দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার কথা ছিল সাকিব-শরীফুলের দলের।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X