কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৫:২১ এএম
অনলাইন সংস্করণ

ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে উইন্ডিজ

ভারতকে হারিয়ে ২-০ তে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: সংগৃহীত
ভারতকে হারিয়ে ২-০ তে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: সংগৃহীত

ভারত- উইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে লো স্কোরিং ম্যাচে ছড়াল উত্তেজনা। তবে ভারত পারেনি ১৫২ রান প্রতিহত করতে। হার্দিক পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহালের দুইবারের ধাক্কা সামলে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২ উইকেটে। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

১৫৩ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারেই হার্দিকের শিকার হন ব্র্যান্ডন কিং (০) ও জনসন চার্লস (২)। আর্শদীপ সিং চতুর্থ ওভারে কাইল মায়ার্সকে (১৫) প্যাভিলিয়নে পাঠিয়ে উইন্ডিজের চাপ বাড়ান।

৩২ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা স্বাগতিকরা কাটিয়ে ওঠে নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের জুটিতে। ৬৭ রান যোগ করে তারা বিচ্ছিন্ন হন। হার্দিকের বলে সাজঘরে ফেরার আগে রভম্যান ২১ রান করেন।

হেটমায়ারকে নিয়ে সহজ জয়ের দিকে ছুটছিলেন পুরান, ২৯ বলে হাফ সেঞ্চুরিও করেন। ১৪তম ওভারে মুকেশ কুমারের কাছে থামেন তিনি। ৪০ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬৭ রান করেন পুরান। তখন স্কোর ৫ উইকেটে ১২৬ রান।

১৬তম ওভারে সবচেয়ে বড় ধাক্কা খায় উইন্ডিজ। চাহালের ওভারে তিন উইকেট হারায় তারা। রোমারিও শেফার্ড কোনো বল না খেলে রান আউট হন। জেসন হোল্ডারও ফেরেন শূন্য রানে। হেটমায়ার (২২) বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা।

১৬ ওভার শেষে উইন্ডিজের রান ৮ উইকেটে ১২৯। উইকেট বাঁচিয়ে লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব নেন আকিল হোসেন ও আলজারি জোসেফ। দুই ব্যাটারের ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ বল বাকি থাকতে ম্যাচ জেতে উইন্ডিজ। আকিল ১৬ রানে ও আলজারি ১০ রানে অপরাজিত ছিলেন। ১৮.৫ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে ক্যারিবিয়ানরা।

ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে ৪১ বলে ৫ চার ও ১ ছয়ে ৫১ রানে উজ্জ্বল ছিলেন তিলক ভার্মা। এছাড়া হার্দিক (২৪), অক্ষর প্যাটেল (১৪) ও ইশান কিষাণ (২৭) দুই অঙ্কের ঘরে পৌঁছান। ৭ উইকেটে ১৫২ রান করে ভারত।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১০

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১১

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৩

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৫

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৬

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৭

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৮

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৯

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

২০
X