স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট দলে জায়গা হারালেন জাকের, নতুন মুখ মাহিদুল

মাহিদুল ইসলাম (বাঁয়ে) ও জাকের আলী (ডানে)। ছবি : সংগৃহীত
মাহিদুল ইসলাম (বাঁয়ে) ও জাকের আলী (ডানে)। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টের দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টে অভিষেক হওয়া জাকের আলী জায়গা হারিয়েছেন তার জায়গায় নতুন মুখ উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য দলে ছিলেন জাকের আলী। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে অভিষেক ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু অনুশীলনে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে কনকাশন সমস্যায় পড়েছেন জাকের, যার ফলে দলে তার থাকা আর সম্ভব হচ্ছে না।

সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় দলের ফিজিও বায়জুদুল ইসলাম খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগেও কনকাশনের সমস্যায় ভুগেছেন জাকের। সঠিকভাবে সুস্থ হতে সময় লাগতে পারে, তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে।

এদিকে মাহিদুল ইসলাম দেশের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য নজর কেড়েছেন। প্রথম শ্রেণির এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান সম্প্রতি সিলেট বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে ১১৮ রানের অসাধারণ ইনিংস উপহার দেন, যা তার টেস্ট দলে অন্তর্ভুক্তির পথ আরও প্রশস্ত করেছে।

জাকেরের অনুপস্থিতিতে মাহিদুল তার অভিজ্ঞতা ও ফর্ম কাজে লাগিয়ে চট্টগ্রাম টেস্টে দলের জন্য প্রয়োজনীয় অবদান রাখতে পারবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X