মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

কে হতে যাচ্ছেন টাইগারদের নতুন অধিনায়ক?

মিরাজ না হৃদয় কার হাতে যাচ্ছে বাংলাদেশের দায়িত্ব। ছবি : সংগৃহীত
মিরাজ না হৃদয় কার হাতে যাচ্ছে বাংলাদেশের দায়িত্ব। ছবি : সংগৃহীত

ব্যর্থতার ওয়ানডে বিশ্বকাপের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দলের সব ফরম্যাটের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। তবে অধিনায়ক হওয়ার পর থেকেই তার ব্যাট যেন হাসতে ভুলে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া মিরপুর টেস্টেও ব্যাট হাতে (৭ ও ২৩ রান) ব্যর্থ তিনি, যা তার বিরুদ্ধে সমালোচনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় ক্রিকবাজ জানিয়েছে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়ানোর জন্য অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের দেশে ফেরার। শান্ত নিজেও জানিয়েছেন, ‘দেখা যাক কী হয়। কারণ আমি এখনও সভাপতির কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত শোনার অপেক্ষায় আছি।’

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সিরিজের পরই শান্ত নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন।

শান্তর বিকল্প হিসেবে এখন নতুন অধিনায়কের নাম নিয়ে চলছে আলোচনা। সম্ভাবনা রয়েছে যে, বাংলাদেশ এবার তিন ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক বেছে নিতে পারে। ধারণা করা হচ্ছে, মেহেদী হাসান মিরাজ টেস্ট এবং ওয়ানডের দায়িত্বে আসতে পারেন, আর টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেতে পারেন তাওহীদ হৃদয়।

এর আগে সাবেক নির্বাচক হাবিবুল বাশার শান্তকে কেবল একটি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘এখন এটা শান্তর ক্ষেত্রে হয়েছে, পরবর্তীতে যে আসবে তার ক্ষেত্রেও হতে পারে। আমাদের সংস্কৃতিতেই এমন প্রবণতা আছে যে, অধিনায়ক হলেই আমরা তাকে চাপে ফেলে দেই। শান্তর জন্য তিনটি ফরম্যাটে নেতৃত্ব হয়তো কঠিন হতে পারে। কারণ আমরা প্রচুর ক্রিকেট খেলি এবং তিনটি ফরম্যাট একজনের জন্য চাপ হয়ে দাঁড়াতে পারে। সেই চাপ কমাতে একটি ফরম্যাটে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হলে সমস্যা নেই। তবে নতুন অধিনায়ককে সহযোগিতা করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১০

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১১

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১২

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৪

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

১৫

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

১৬

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

১৭

বিপিএলের প্লে–অফ নিশ্চিত তিন দলের, রংপুরের সামনে শেষ লড়াই

১৮

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা

১৯

সাবেক ডিআইজি মিলন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

২০
X