বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও প্রধান নির্বাচক হলেন ইনজামাম-উল-হক

দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ছবি : সংগৃহীত
দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ছবি : সংগৃহীত

অবশেষে গত কয়েক দিন ধরে চলা গুঞ্জন সত্য হলো। দ্বিতীয়বার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হলেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন মুলতানের সুলতান নামে পরিচিত ইনজামাম-উল-হক। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে বাবর-রিজওয়ানদের দল নির্বাচন করবেন সাবেক এই পাক অধিনায়ক।

জাকা আশরাফ পিসিবির সভাপতির দায়িত্ব নিয়েই হারুন রশিদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। প্রধান নির্বাচকের সঙ্গে থাকা অ্যানালিস্ট হাসান চিমা, প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও টিম ডিরেক্টর মিকি আর্থাররা নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের নির্বাচক কমিটিতে থাকবেন বলে জানিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

আগামী ২২ আগস্ট থেকে শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা করবেন ইনজামাম। ১০ আগস্ট আফগান সিরিজ এবং এশিয়া কাপের দল ঘোষণা করবেন পাকিস্তানের এই প্রধান নির্বাচক।

২০১৯ বিশ্বকাপের পাকিস্তান দলও করেছিলেন ইনজামাম-উল-হক। ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলও ঘোষণা করেছেলেন সাবেক এই অধিনায়ক। এবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ায় ২০২৩ বিশ্বকাপের পাকিস্তান দল বাছাই করবেন ইনজামাম।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো আরও জানিয়েছে, প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ায় (সিটিসি) দায়িত্বে থাকবেন না ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। ক্রিকেট টেকনিক্যাল কমিটিতে ইনজামামের বিকল্প কাউকে দ্রুতই ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত সপ্তাহেই সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক ও মোহাম্মদ হাফিজের সঙ্গে দায়িত্ব পান ইনজামাম-উল-হক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X