ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে বিশ্বকাপ ট্রফি হাতে পেল টাইগাররা    

বিশ্বকাপ ট্রফি হাতে জাতীয় দলের ক্রিকেটাররা । ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ট্রফি হাতে জাতীয় দলের ক্রিকেটাররা । ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি বর্তমানে অবস্থান করছে বাংলাদেশে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুরের অংশ হিসেবে রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছে। এরপর একদিন পদ্মা সেতু ঘুরে ট্রফিটি এসে পৌঁছেছে মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সোনালি ট্রফিটির সঙ্গে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার সকাল ৯টায় আসে ট্রফিটি। ড্রেসিংরুম থেকে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের হাতে করেই বিশ্বকাপ ট্রফি এসেছে মাঠে নির্দিষ্ট মঞ্চের পাশে অপেক্ষায় থাকা ক্রিকেটারদের মাঝে। মাঠের উত্তর প্রান্তে রাখা পোডিয়ামে নিজ হাতে ট্রফি রাখেন মুশফিক। এরপর একে একে ক্রিকেটাররা স্বপ্নের বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখেন, চুমু খান।

জাতীয় দলের খেলোয়াড়দের বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার পর ক্রিকেটারদের অনেকেই অনুশীলনে ফেরত যান। তবে তাসকিন আহমেদ, তানজিম হাসান, শামীম হোসেন, তানজিদ হাসান ও রিশাদ হোসেনেরা আরও কিছুক্ষণ ট্রফির সঙ্গে কাটান।

এরপর মঞ্চে মুশফিক, তাসকিন ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ পালা করে আইসিসির কনটেন্ট ক্রিয়েটরদের করা প্রশ্নের উত্তর দেন। মুশফিকের মতে অভিজ্ঞতা বাংলাদেশ দলকে বিশ্বকাপে এগিয়ে রাখবে। তাসকিন বাংলাদেশ দলের পেস বিভাগের প্রশংসা করেছেন। বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার তিনটি কারণ জানতে চাওয়া হলে তিনি দলীয় চেষ্টা, আন্তরিকতা ও পরিশ্রমের কথা উল্লেখ করেন।

ক্রিকেটারদের ছবি তোলার পর্ব শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় মাঠের মাঝখানে উইকেটের ওপর। ওখানে শুরুতে ফটো-ভিডিও করা হয় আইসিসির জন্য। পরে ছবি তোলেন মাঠকর্মীরা। তাদের চোখেমুখেও ছিল উচ্ছ্বাস।

এরপর মিরপুরের মিডিয়া জোনে আসে ট্রফিটি, সাংবাদিকদের ছবি তোলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে ছিলেন বিকেএসপি থেকে আসা খুদে ক্রীড়াবিদরা। তারাও ট্রফির সঙ্গে ছবি তুলে ভবিষ্যতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনে রাখলেন মনে।

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত মিরপুরেই ট্রফিটির অবস্থান হবে। ক্রীড়া সংগঠক, বোর্ড কর্মকর্তাদের ছবি তোলা শেষে ফিরে যাবে লা মেরিডিয়ান হোটেলে।

আগামীকাল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে ট্রফি। কোনো টিকিট ছাড়াই ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন দর্শকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X