স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

গজানফরের ঘূর্ণিতে বিধ্বস্ত বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধীরগতিতে হলেও জয়ের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। ৩ উইকেটে ১৩১ রান তোলার পর মনে হচ্ছিল আফগানিস্তানের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য সহজেই পেরোবে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু মাত্র ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় টাইগাররা।

বুধবার (৬ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ৪৯ ওভার ৪ বলে তাদের ইনিংস শেষ হয় ২৩৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন মোহাম্মদ নবি এবং হাশমতউল্লাহ শাহিদি তুলে নেন গুরুত্বপূর্ণ ফিফটি। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান উভয়েই ৪টি করে উইকেট দখল করেন, যা আফগানদের বড় স্কোর করতে বাধা দেয়।

লিটন দাসের অনুপস্থিতিতে তানজিদ তামিম ও সৌম্য সরকার ওপেনিংয়ে নামেন। তবে তানজিদ শুরুতেই আউট হলে বাংলাদেশের উপর চাপ বাড়ে। সৌম্য ও শান্ত দ্বিতীয় উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন এবং দলের ভিত শক্ত করে। সৌম্য ৩৩ রান করে ফিরলেও শান্ত উইকেটে টিকে থাকেন এবং ৬৮ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

বাংলাদেশ ২ উইকেটে ১২০ রান তুললেও শান্ত আউট হওয়ার পর দ্রুত উইকেট হারাতে শুরু করে। প্রথমে মেহেদি হাসান মিরাজ ২৮ রানে আউট হন, এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ দ্রুত সাজঘরে ফেরেন। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন রিশাদ হোসেন ও তাওহিদ হৃদয়। শেষদিকে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও দ্রুত আউট হলে মাত্র ৩৪.৩ ওভারে ১৪৩ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

আফগানিস্তানের হয়ে আল্লাহ মোহাম্মদ গাজানফার একাই তুলে নেন ৬ উইকেট। তার অসাধারণ ক্যারম বল টাইগারদের জন্য বিপজ্জনক প্রমাণিত হয় এবং বাংলাদেশকে ১৪৩ রানে অলআউট করতে মূল ভূমিকা রাখেন তিনি।

এ পরাজয়ে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয়ের আশা ছিল, কিন্তু শেষের ৭ উইকেটের পতনে হারতে হয়েছে বাংলাদেশকে, যা টাইগারদের জন্য এক অবিশ্বাস্য ও হতাশাজনক পরিণতি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X