ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৩:৩৪ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের কাছে বিশ্বকাপে সেরা পারফরম্যান্সের প্রত্যাশা জ্যোতির

বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা । ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা । ছবি : সংগৃহীত

বিশ্বকাপটি তাদের না কিন্তু যখন একই লাল-সবুজ জার্সিতে মাঠে নামতে হয় তখন পুরুষ আসরের ট্রফির আবেগ ছুঁয়ে যায় নারী ক্রিকেট দলকেও। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠেও পাওয়া গেল তেমন আবেগের আভাস। বিশ্বকাপ ট্রফিকে সামনাসামনি দেখে নারী দলের অধিনায়ক জানিয়েছেন বিশ্বকাপে পুরুষ দলের কাছ থেকে তাদের চাওয়ার কথা।

ক্রিকেটের ৫০ ওভার ফরম্যাটে ভালো ফর্মের কারণে ২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা শুরু থেকেই ছিল তুঙ্গে। সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও বিশ্বাস করেন যে, এবার ভালো করা সম্ভব। নিজেদের চেনা কন্ডিশনে হবে এবারের বিশ্বকাপ, তাই এবার ভালো করার স্বপ্ন আরও বেশি।

ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ বলেই বাংলাদেশ দল থেকে একটু বেশি প্রত্যাশা রাখছেন জ্যোতি। বর্তমানে টাইগারদের ফর্ম আত্মবিশ্বাসী করছে তাকে, ‘এক্সপেক্টেশন বাংলাদেশের কাছ থেকে খেলোয়াড় হিসেবে আমাদের অনেক বেশি, প্লাস হচ্ছে জনগণেরও এবার এক্সপেক্টেশন অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় সেরা দলটাই পাঠাচ্ছি এবার। যারা তরুণ খেলোয়াড় তারা খুব ভালো ছন্দে আছে এবং এ সংস্করণে আমরা খুব ভালো খেলি। সো ফার তাদের কাছ থেকে আমরা তো সেরাটাই আশা করব।’

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলবার পর উচ্ছ্বাস আরও বেশি ঝড়ল নারী দলের অধিনায়কের কণ্ঠে, ‘আগে কখনো ট্রফি সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য এবং অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা।’

১০০ দিনের ট্যুরের অংশ হিসেবে বর্তমানে বাংলাদেশে রয়েছে বিশ্বকাপ ট্রফি। প্রথমদিন পদ্মা সেতুতে ফটোসেশনের পর আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ছিল বিশ্বকাপ। সেখানে জাতীয় দল, বিকেএসপির খেলোয়াড়দের পাশাপাশি ছবি তোলার সুযোগ পেয়েছেন বোর্ড কর্তা এবং ক্রীড়া সাংবাদিকরা।

ট্রফি ট্যুরের শেষ দিনে আগামীকাল সাধারণ দর্শকদের জন্য বিশ্বকাপ উন্মুক্ত থাকবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১০

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১১

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

১২

প্রধান শিক্ষিকা চাঁদা চান-নিয়ে যান স্কুলের সম্পদ, অভিযোগ অন্য দুই শিক্ষিকার

১৩

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

১৪

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১৫

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১৬

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

১৭

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১৮

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১৯

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

২০
X