স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট থেকেও ছিটকে গেলেন মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। শুক্রবার (৮ নভেম্বর) এক নির্বাচক প্যানেলের সদস্য ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৩৭ বছর বয়সী মুশফিক টেস্ট সিরিজে না খেললেও ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে।

মুশফিকুর সম্প্রতি শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনিতে আঘাত পান এবং সেখানেই ফ্র্যাকচার ধরা পড়ে। এরপর তাকে তিন ম্যাচের চলমান ওয়ানডে সিরিজ থেকেও বাদ দেওয়া হয়। নির্বাচকের দেওয়া তথ্য অনুযায়ী, তার সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে, ফলে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারবেন না।

নির্বাচক বলেন, 'সে (মুশফিক) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছে না, কারণ তার পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে এক মাস বা তারও বেশি সময় লাগবে।'

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের পর বাংলাদেশ দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। নির্বাচক জানান, মুশফিকের সুস্থতার অগ্রগতির ভিত্তিতে ওয়ানডে সিরিজে তাকে অন্তর্ভুক্ত করা হবে, যেহেতু তিনি ইতিমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।

প্রথম ওয়ানডেতে আঘাতের কারণে মুশফিক তার স্বাভাবিক চার বা পাঁচ নম্বর ব্যাটিং পজিশনের পরিবর্তে সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। পরবর্তীতে তিনি সিরিজ থেকে বাদ পড়েন। ধারণা করা হচ্ছে, তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন।

অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে মুশফিকের পরিবর্তে কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। লিটন দাসকে নিয়ে গুঞ্জন উঠেছিল যে, তিনি মুশফিকের জায়গায় দলে আসতে পারেন। তবে নির্বাচক বিষয়টি নাকচ করে বলেন, 'লিটন ব্যক্তিগত কারণে দুবাই যাচ্ছেন এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যোগ দেবেন।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১০

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১১

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১২

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৩

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৪

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৫

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৬

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৮

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৯

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

২০
X