মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৩:০৭ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে টিকে থাকল ভারত

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের ম্যাচ। ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের ম্যাচ। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে বারবার ব্যর্থ হচ্ছিলেন সুরিয়াকুমার ইয়াদাভ। তবে শেষ পর্যন্ত লম্বা ইনিংস খেলতে পারলেন তিনি। অপর দিকে দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন তিলাক ভার্মা। এই দুজনের তাণ্ডবে স্বাগতিকদের অনায়াসে হারিয়ে সিরিজে টিকে থাকল ভারত।

মঙ্গলবার গায়ানায় তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারীরা জয় পেয়েছে ৭ উইকেটে। ১৩ বল হাতে রেখেই ১৬০ রানের লক্ষ্য পেরিয়ে গেছে তারা।

মাত্র ৪৪ বলে ৪ ছক্কা ও ১০ চারে ৮৩ রানের ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন সুরিয়াকুমার। হয়েছেন ম্যাচ সেরা। যদিও তিলাক ফিফটি পাননি ১ রানের জন্য। ৩৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় অপরাজিত থাকেন তিনি। ৪৯ রানের ইনিংস ও দলের জয় নিয়ে ফেরেন এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ অবশ্য দেড়শ ছাড়ানোর পুঁজি জোটায় অধিনায়ক রভম্যান পাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে। ১৯ বলে ৩ ছক্কা ও একটি চারে অপরাজিত থাকেন ৪০ রানে। অন্যদিকে ২৮ রানে ৩ উইকেট লুফে নেন ভারতের বোলার কুলদিপ যাদব।

আরও পড়ুন : মেসির দলবদল নিয়ে প্রশ্ন তোলা গোলকিপারের চুক্তি বাতিল

রান তাড়া করতে গিয়ে ভারতের শুরুটা অবশ্য যুতসই ছিল না। প্রথম ওভারেই হারাতে হয় যাশাসবি জয়সওয়ালকে। অভিষেকে ২ বলেই শেষ হয় তার ইনিংস। আরেক ওপেনার শুবমান গিলও টিকতে পারেননি বেশিক্ষণ। কিন্তু এরপরেই ঘুরে দাঁড়ায় ভারত। সুরিয়াকুমার ও তিলাক উপহার দেন ৫১ বলে ৮৭ রানের জুটি। তাতেই ম্যাচ চলে যায় ভারতের কব্জায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X