ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইচ্ছে আছে কিন্তু বেশি আশা নেই, আইপিএল প্রসঙ্গে রিশাদ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। ১৪ উইকেট নিয়েছিলেন এই রিস্ট স্পিনার। এবার আইপিএলের নিলামে উঠবে তার নাম। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার ইচ্ছে থাকলেও বেশি আশা করতে চান না বলে জানিয়েছেন রিশাদ।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। রিশাদ বলেন, ‘ইচ্ছা তো সবার থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো—তাহলে কষ্টও পাব না।’ স্বপ্ন থাকলেও আশায় বুক পেতে অপেক্ষা করতে চান না রিশাদ। কারণ, তখন দল না মিলতে বাড়তে পারে কষ্টও। বিপিএলের নিলামেও দল পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছিল তার।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে আসন্ন লিগের নিলাম। দল পাওয়া না পাওয়া নিয়ে খুব একটা চিন্তা নেই জানিয়ে তিনি বলেন, ‘সাধারণত আমি এরকম চিন্তা করি না। যেমন বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না।’

তবে সুযোগ এলে নিজের সেরাটা দিতেও প্রস্তুত জানিয়েছেন এই লেগ স্পিনার, ‘আমার উপর আত্মবিশ্বাস আছে। ভালো দিন খারাপ দিন সবারই আসে যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’ রিশাদ বিশ্বকাপের পর নিজের মধ্যে আরও বৈচিত্রতা যোগ করেছেন। বোলিংয়ে নতুন কিছু শেখার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ শেষ করার পর অনেক কিছু নিয়েই কাজ করছিলাম, ভেরিয়েশন, লাইন-লেন্থ। আশা করছি সামনের সিরিজগুলোতে ভালো করার চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১০

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১১

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১২

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৩

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৪

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৫

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৭

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৮

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৯

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

২০
X