স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়াদের রানের পাহাড়

টেম্বা বাভুমার সেঞ্চুরি উদযাপনের দৃশ্য। ছবি : সংগৃহীত
টেম্বা বাভুমার সেঞ্চুরি উদযাপনের দৃশ্য। ছবি : সংগৃহীত

টেম্বা বাভুমার গ্লাভস ছুঁয়েই বল চলে যায় ফাইন লেগে। দৌড়ে তিন রান নিয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি উদযাপনের জন্য তখন তৈরি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কিন্তু শ্রীলঙ্কার এলবিডব্লুর রিভিউতে কিছু সময়ের জন্য অপেক্ষা বেড়েছিল বাভুমার। স্নিকোমিটারে গ্লাভসের সঙ্গে ব্যাটের ছোঁয়া স্পষ্ট হতেই প্রোটিয়াদের পুরো ড্রেসিংরুমেই উচ্ছ্বাস দেখা গেল।

স্ক্রিনে তাকিয়ে বাভুমাও স্বস্তির শ্বাস নিলেন। উইকেটের অপরপাশে থাকা সতীর্থ ট্রিস্টিয়ান স্টাবসকে জড়িয়ে উদযাপনের বাকিটুকু সেরে নিলেন। স্টাবসও সেঞ্চুরি পেয়েছিলেন বাভুমার কিছুক্ষণ আগেই। দুজনের সেঞ্চুরিতে চড়ে স্কোর বোর্ডে রানের পাহাড় দাঁড় করায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিনের চা বিরতি শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৬; স্কোর বোর্ডে লিড ৫১৫ রান।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের সামনে অসহায় আত্মসমর্থন করেছিল শ্রীলঙ্কা। নিজেদের টেস্ট ইতিহাসে মাত্র ৪২ রানে অলআউটের লজ্জার রেকর্ডে ডুবেছিল তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা প্রোটিয়াদের শুরুটা ছিল দারুণ। দ্বিতীয় দিন শেষ করেছিল ৩ উইকেটে ১৩২ রানে। তখনও উইকেটে ছিলেন বাভুমা ও স্টাবসই। তৃতীয় দিনের প্রথম সেশন উইকেটশূন্য কাটিয়ে দেন তারা। দুজনই সেঞ্চুরির পথ মসৃণ করে মধ্যাহ্নভোজের বিরতিতে যান। দ্বিতীয় সেশনে এসে শুরুতে সেঞ্চুরি তুলে নেন স্টাবস। ছোট্ট ক্যারিয়ারে তার দ্বিতীয় সেঞ্চুরির সঙ্গে ডারবানে ৬ বছর পর কোনো প্রোটিয়া ব্যাটার পেলেন তিন অঙ্কের দেখা। সেঞ্চুরি ছোঁয়া উদযাপনও ছিল তার উচ্ছ্বাসিত।

স্টাবসের পর সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক বাভুমাও। দুজনের ২৪৯ রানের জুটি ভাঙলে ফেরেন স্টাবস (১২২)। শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো উইকেটে এটি প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। আগেরটি ছিল ২৯২; হাশিম আমলা ও জেপি ডুমেনির। চা বিরতির আগের বলে ফেরেন অধিনায়ক বাভুমাও। ১১৩ রান করেন তিনি।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X