ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের দল ঘোষণা শনিবার

নাজমুল হাসান পাপন । ছবি : সংগৃহীত
নাজমুল হাসান পাপন । ছবি : সংগৃহীত

আগস্টের শেষে পাকিস্তান-শ্রীলংকাতে হাইব্রিড মডেলের এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্ব প্রমাণের এই আসরের বাকি আছে আর মাত্র ১৯ দিন। টুর্নামেন্টটির জন্য দলগুলোর স্কোয়াড দেওয়ার শেষ সময় ১২ আগস্ট। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেঁধে দেওয়া এই সময়সীমার শেষ দিনে আগামীকাল শনিবার দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে ইতোমধ্যেই এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত হয়েছে। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ক্রিকেটার এই দলে জায়গা পেয়েছেন। আজ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি সাংবদিকদের বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের (প্রাথমিক) দল আগামীকাল দিয়ে দিব আমরা। আপাতত এশিয়া কাপের জন্য নির্বাচকরা ১৭ জনের দল ঠিক করেছেন।’

এশিয়া কাপের দল কেমন হবে ওই ধারণাও দিয়েছেন বিসিবি সভাপতি পাপন। গতকাল (বৃহস্পতিবার) কোচ হাথুরুসিংহে ঢাকায় এসে নির্বাচকদের সঙ্গে বসে এশিয়া কাপের দল চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। অধিনায়ক ঘোষণা না করায় দল ঘোষণা করেননি নির্বাচকরা। তবে আজ সাকিব আল হাসানকে ওয়ানডে দলের অধিনায়কত্ব দেওয়ায় দল ঘোষণা করতে আর কোনো বাধা থাকল না। তবে বিসিবির সূত্র মতে দলে স্থান হচ্ছে না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১০

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১১

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১২

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৩

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৪

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৬

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৭

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৮

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৯

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

২০
X