স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজুরের জীবনে নতুন অতিথি, জানালেন সুখবর

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান বুধবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন তার জীবনে নতুন আনন্দের খবর। প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছেন তিনি।

পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার এই অপেক্ষার অবসান ঘটেছে। মোস্তাফিজ ও তার স্ত্রীর ঘর আলো করে এসেছে একটি পুত্রসন্তান।

ফেসবুকে পোস্ট দিয়ে মোস্তাফিজ জানিয়েছেন, তার স্ত্রী এবং নবজাতক সুস্থ আছেন। পাশাপাশি তিনি সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।

২০১৯ সালে মুস্তাফিজ বিয়ে করেন সাতক্ষীরার মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুকে। পারিবারিক জীবনে নতুন অতিথির আগমনে তার পরিবার ও ভক্তরা আনন্দিত।

মোস্তাফিজের এই সুখবর তার ভক্ত-সমর্থকদের মধ্যেও আনন্দের বার্তা নিয়ে এসেছে। সবার প্রত্যাশা, বাবা হওয়ার নতুন দায়িত্ব মোস্তাফিজকে আরও অনুপ্রাণিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১০

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১১

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১২

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৩

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৪

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৫

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৬

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৮

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

২০
X