স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পারিশ্রমিক সংকট কাটিয়ে অনুশীলনে ফিরল রাজশাহী

অনুশীলনে রাজশাহী দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে রাজশাহী দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দল দুর্বার রাজশাহী অবশেষে অনুশীলনে ফিরেছে বুধবারের (১৫ জানুয়ারি) নাটকীয়তা ও লজ্জাজনক পরিস্থিতি অতিক্রম করে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বের আগে নিজেদের কার্যক্রম স্থগিত রেখেছিল দলটি। বিপিএলের অর্ধেক পর্ব পার হলেও স্থানীয় ক্রিকেটাররা এখনো পারিশ্রমিকের একটি টাকাও বুঝে পাননি, যা নিয়ে দলে ছিল তীব্র ক্ষোভ।

গতকাল অনুশীলন বর্জনের মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন রাজশাহীর ক্রিকেটাররা। দলীয় সূত্রে জানা যায়, পারিশ্রমিক না পাওয়াই ছিল এই সিদ্ধান্তের প্রধান কারণ। এক ক্রিকেটার জানান, বিপিএলের মধ্যবর্তী সময়ে এসে এখনো কোনো অর্থ পাননি তারা। এমনকি ফ্র্যাঞ্চাইজির বিদেশি খেলোয়াড়রাও একই সমস্যায় রয়েছেন। তবে কোচদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে।

দিনব্যাপী নাটকীয়তার পর সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠকে বসেন খেলোয়াড়রা। বৈঠকের পর রাজশাহী কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, ক্রিকেটারদের বাকি পারিশ্রমিক ১৬ জানুয়ারি বিকেলে পরিশোধ করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে আজ সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলনে নামেন ক্রিকেটাররা। অধিনায়ক এনামুল হক বিজয়সহ দলের সকল খেলোয়াড় উপস্থিত ছিলেন।

তবে রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদের দাবি , ‘পারিশ্রমিকের কারণে নয়, বরং ক্রিকেটারদের চাওয়াতেই নির্ধারিত অনুশীলন বাতিল করে বিশ্রাম দেওয়া হয়েছিল। পারিশ্রমিক ইস্যুতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সময়মতো পেমেন্ট করা হবে।’

দীর্ঘদিন পর বিপিএলে ফেরা দুর্বার রাজশাহী এখনো সেভাবে ছাপ রাখতে পারেনি। ছয় ম্যাচের মধ্যে মাত্র দুই জয়ে পয়েন্ট তালিকার নিচের দিকে রয়েছে এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদরা। চট্টগ্রাম পর্বে চারটি ম্যাচ খেলতে হবে তাদের। আগামীকাল ১৭ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান অবস্থা এবং খেলোয়াড়দের সমস্যা বিপিএলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে। আশা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

মা ও তিন মেয়েকে হত্যা: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লোমহর্ষক সেই মুহূর্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

১০

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১১

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১২

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১৩

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৪

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৫

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৬

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৮

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৯

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

২০
X