স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১১:২৮ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ সরাসরি খেলতে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ নারী দল

দুর্দান্ত শতক হাঁকিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ম্যাথিউজ। ছবি : সংগৃহীত
দুর্দান্ত শতক হাঁকিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ম্যাথিউজ। ছবি : সংগৃহীত

সেন্ট কিটসের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের নারী ক্রিকেটাররা সরাসরি ২০২৫ নারী বিশ্বকাপে খেলার স্বপ্নকে কঠিন করে তুলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে হেরে যাওয়ায় বাকি দুই ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট সংগ্রহ করা এখন সময়ের দাবি। তা না হলে বাছাইপর্বের চ্যালেঞ্জ নিতে হবে নিগার সুলতানার দলকে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের নারী দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৯৮ রান। ওপেনার ফারজানা হক দ্রুত ফিরে গেলেও মুরশিদা খাতুন (৫৩ বলে ৪০) ও শারমিন আক্তার (৭০ বলে ৪২) ভালো শুরু এনে দেন। তবে এই জুটি ভাঙার পর মিডল অর্ডারে শবনম মোস্তারি (৩৫) ও স্বর্ণা আক্তার (২৯) কিছুটা প্রতিরোধ গড়লেও দলের সংগ্রহ দুই শ' রানের আগেই থেমে যায়।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিলি ম্যাথুস বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ম্যাচ জেতানোর পথে তিনি করেন ১৬ চারে ৯৩ বলে অপরাজিত ১০৪ রান। তার সঙ্গে কিয়ানা জোসেপের ৭৯ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংসে ক্যারিবীয়রা সহজেই জয় তুলে নেয়।

২০২৫ নারী বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি অংশ নেবে। ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন তালিকার ষষ্ঠ স্থানে। শীর্ষ পাঁচে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ২১ পয়েন্ট। সিরিজে পরের দুই ম্যাচে ভালো পারফর্ম করা ছাড়া সরাসরি বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (শারমিন ৪২, মুরশিদা ৪০, ডটিন ৩/৪০)। ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৪ ওভারে ২০২/১ (ম্যাথুস ১০৪*, জোসেপ ৭০; রাবেয়া ১/৩৮)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ছাত্রদলের ত্রাণসামগ্রী বিতরণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

জলাবদ্ধতার সমস্যা সমাধানে চসিক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে: মেয়র

ইংল্যান্ড-আর্জেন্টিনার লড়াইয়ে যে যুদ্ধের ছায়া আজও রয়ে গেছে

যমজ ৩ বোনের সাফল্য

বিএনপি নেতাকর্মীরা বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবে না: নাসীরুদ্দীন

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ / মুকুট জিতেই ভাইরাল সামানজার সাঈদ!

বেনাপোল বন্দরে শেডে ডুবল কোটি টাকার পণ্য, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা

অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় যুবককে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল

১১

বন্যাদুর্গতের পাশে বিজিবি, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার

১২

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের

১৩

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৪

হরমুজ দ্বন্দ্ব / বন্ধ ঘোষণা ইরানের, ট্রাম্পের দাবি ‘খোলাই’ আছে

১৫

৩০ বছর পর ইউরোপের আকাশে দেখা যাবে বিরল দৃশ্য!

১৬

বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১

১৭

‘কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য’

১৮

ভারতে লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

১৯

ঢাকায় দ্বিতীয়বারের মতো ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট’ কর্মশালা 

২০
X