স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

২০২৪ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বুমরাহ

জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত
জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ অর্জন করলেন আইসিসি’র সর্বোচ্চ সম্মাননা, স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে ২০২৪ সালের আইসিসি মেনস ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত করার খবর ঘোষণা করে।

২০২৪ সালে বুমরাহর পারফরম্যান্স ছিল অনন্য। তিনি তার অসাধারণ বোলিং দক্ষতায় ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেন। এই সম্মানজনক পুরস্কারের জন্য তিনি হারিয়েছেন ট্রাভিস হেড, জো রুট এবং হ্যারি ব্রুকের মতো প্রতিদ্বন্দ্বীদের।

২০২৪ সালে টেস্ট ক্রিকেটে বুমরাহর পারফরম্যান্স ছিল ঐতিহাসিক। মাত্র ১৩ ম্যাচে ৭১ উইকেট নিয়ে তিনি বছরটি শেষ করেন, যা কোনও ভারতীয় পেসারের দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩২ উইকেট শিকার করে তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

তিনি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এবং ৯০৭ পয়েন্ট নিয়ে ভারতীয় বোলারদের ইতিহাসে সর্বোচ্চ রেটিং অর্জন করেন।

ক্যারিবিয়ান এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুমরাহ। ৮.২৬ গড় এবং ৪.১৭ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচে তার ৩-১৪ স্পেল ছিল অনন্য।

বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ২-১৮ বোলিং স্পেল ভারতকে শিরোপা এনে দেয়।

বুমরাহ হলেন পঞ্চম ভারতীয় ক্রিকেটার, যিনি স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) এবং বিরাট কোহলি (২০১৭, ২০১৮) এই সম্মান অর্জন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X