স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বুমরার মাথায় আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মুকুট

জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত
জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

ভারতের পেস বোলিং আক্রমণের অগ্রদূত জাসপ্রীত বুমরাহ ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। দুর্দান্ত এক বছরের পুরস্কার হিসেবে এবার আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব নিজের করে নিয়েছেন এই গতি তারকা। জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে পেছনে ফেলে ইতিহাস গড়েছেন বুমরাহ। তিনি প্রথম ভারতীয় পেসার হিসেবে এই সম্মান অর্জন করলেন।

২০২৪ সালে বুমরাহ ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে শিকার করেছেন ৭১ উইকেট। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন অপ্রতিরোধ্য। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩২ উইকেট শিকার করে ভারতকে সিরিজ জয়ে বড় অবদান রাখেন। ঘরের মাঠ হোক বা বিদেশের মাটিতে, প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠেছিলেন এই ভারতীয় পেসার।

২০২৪ সালের শুরুটা হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্স দিয়ে। কেপটাউনে দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ভারতকে বড় জয় এনে দেন বুমরাহ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে ভারতকে ৪-১ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করেন।

কিন্তু বছরের সেরা মুহূর্ত আসে অস্ট্রেলিয়ার মাটিতে। ঐতিহাসিক বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা হন বুমরাহ। সেই সিরিজেই তিনি ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন, মাত্র ১৯.৪ গড়ে ২০০ টেস্ট উইকেট নেওয়া একমাত্র বোলার হওয়ার অনন্য কীর্তি গড়েন।

বুমরাহ শুধু উইকেট শিকারেই নয়, তার নিয়ন্ত্রিত বোলিংয়েও ছিলেন অনন্য। ২০২৪ সালে তিনি ৩৫৭ ওভার বল করে গড়েছেন মাত্র ১৪.৯২, যা রীতিমতো অবিশ্বাস্য। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ৫২ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও, বুমরাহ ছিলেন অনেক এগিয়ে।

বছরের অন্যতম আলোচিত পারফরম্যান্স আসে পার্থ টেস্টে, যেখানে রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন বুমরাহ। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ভারতকে ১৫০ রানে অলআউট হওয়া সত্ত্বেও ম্যাচে ফেরান। ভারত বিশাল জয় পায় সেই ম্যাচে, আর বুমরাহ হয়ে ওঠেন নায়ক।

তবে বছর শেষে চোটের ধাক্কাও খান বুমরাহ। সিডনি টেস্টে পিঠের ব্যথায় ভুগতে থাকেন, দ্বিতীয় ইনিংসে বল হাতে না নিয়েও ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান।

এই কীর্তির ফলে বুমরাহ ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের কাতারে নাম লিখিয়েছেন। তার আগে রাহুল দ্রাবিড় (২০০৪), গৌতম গম্ভীর (২০০৯), বিরেন্দর শেবাগ (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) এবং বিরাট কোহলি (২০১৮) এই পুরস্কার জিতেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো জাসপ্রীত বুমরাহর নাম।

ভারতের ক্রিকেটপ্রেমীদের চোখে এখন একটাই নাম— ‘বুমরাহ, দ্য আনস্টপেবল!’ তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ভারত পেয়েছে একের পর এক সাফল্য। সামনে আসন্ন সিরিজগুলোতেও ভারতীয় সমর্থকরা তাকিয়ে থাকবে তাদের এই ‘এক্স-ফ্যাক্টর’ পেসারের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেট ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’, এ কারণেই ‘না’ ভোট: বিরোধী দলের মুখপাত্র

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১০

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১১

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১২

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১৩

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

১৪

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

১৫

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

১৬

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

১৭

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

১৮

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

১৯

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

২০
X