স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স। ছবি : সংগৃহীত
এবি ডি ভিলিয়ার্স। ছবি : সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর! দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স প্রায় চার বছরের বিরতির পর আবার ক্রিকেটে ফিরছেন। বিশ্বের সবচেয়ে সৃজনশীল ও রোমাঞ্চকর ক্রিকেটার হিসেবে পরিচিত ডি ভিলিয়ার্স নেতৃত্ব দেবেন ‘গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস’ দলকে।

তিনি মাঠে নামবেন দ্বিতীয় সংস্করণের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডাব্লিউসিএল) টুর্নামেন্টে, যেখানে একঝাঁক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে হবে নস্টালজিয়া মাখানো এক জমজমাট লড়াই।

ডি ভিলিয়ার্স তার প্রত্যাবর্তনের কারণ হিসেবে জানান, ক্রিকেটের প্রতি তার ভালোবাসা নতুন করে জেগেছে। তিনি বলেন, ‘চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলাম, কারণ তখন আর খেলার আগ্রহ ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমার ছোট ছেলেরাও ক্রিকেট খেলতে শুরু করেছে। আমরা বাগানে একসঙ্গে খেলি, আর এভাবেই আবার যেন আগুনটা জ্বলে উঠল।’

তিনি আরও যোগ করেন, ‘এখন আমি আবার জিম ও নেটে ফিরছি। সবকিছু প্রস্তুত করে ইউসিএলে অংশ নিতে পুরোপুরি তৈরি হব জুলাইয়ের জন্য।’

গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নসের স্কোয়াডে এর আগে ছিলেন জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন ও ইমরান তাহিরের মতো তারকারা। এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে এবার তাদের দল আরও শক্তিশালী ও অনুপ্রাণিত বলে মনে করছেন টিম ম্যানেজমেন্ট।

দলের কো-ওনার অমন্দীপ সিং বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স কেবল একজন খেলোয়াড় নন; তিনি এক জীবন্ত কিংবদন্তি। তার নেতৃত্ব আমাদের দলের শক্তি বহুগুণ বাড়াবে।’

ডাব্লিউসিএল প্রতিষ্ঠাতা হর্ষিত তোমার জানান, ‘এই টুর্নামেন্টের মূল লক্ষ্যই ছিল ক্রিকেটের সোনালি যুগের তারকাদের ফিরিয়ে আনা। এবি ডি ভিলিয়ার্সের মতো একজন কিংবদন্তিকে আবার মাঠে দেখা সত্যিই অনন্য অভিজ্ঞতা হবে। আমি নিশ্চিত, ইংল্যান্ড ও বিশ্বের ক্রিকেটপ্রেমীরা তার প্রত্যাবর্তনে রোমাঞ্চিত।’

ডি ভিলিয়ার্সের ফেরা শুধু গেম চেঞ্জার্স নয়, গোটা টুর্নামেন্টের জন্য এক মাইলফলক। তার বোল্ড শট, অসাধারণ ফিনিশিং আর মাঠে উপস্থিতি আবার ক্রিকেটপ্রেমীদের মনে ফিরিয়ে আনবে পুরোনো দিনের রোমাঞ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১০

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১১

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১২

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৩

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১৪

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১৫

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১৬

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৭

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৮

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৯

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

২০
X