কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

তিন কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি রাজশাহীর

তিন কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি রাজশাহীর

বিপিএল ২০২৫ টুর্নামেন্টটির ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করেছে। তাদের এমন অপেশাদার কর্মকাণ্ড নিষ্পত্তিতে হস্তক্ষেপ করতে হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। পরে দলটির মালিক তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়েছেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলটির মালিক শফিকুর রহমান নিজের দোষ স্বীকার করে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরংচ গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানা অভিযোগ। বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

এমতাবস্থায়, দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সবার পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি সকালে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে দলটির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি পাওয়া পরিশোধের আশ্বাস দেন।

প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সবাই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিকুর রহমান। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি।

তাছাড়া বিপিএলে নানা অনিয়মের আদ্যোপান্ত অনুসন্ধানে করছে একটি সত্যানুসন্ধান কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X