সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ম্যাচে মুশফিক-তাসকিনের সামনে রেকর্ডের হাতছানি

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

আট বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের জন্য এটি হতে পারে তার শেষ আইসিসি টুর্নামেন্ট। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন তিনি, পোর্ট অব স্পেনে সেই ম্যাচের উইনিং শট এসেছিল তার ব্যাট থেকেই। এবার আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতকে পাচ্ছেন মুশফিক, যেখানে তার সামনে রয়েছে নতুন এক মাইলফলক স্পর্শের সুযোগ।

শুধু একটি ফিফটি করলেই আইসিসির এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক হবেন মুশফিক। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটি ফিফটি করেছেন তিনি, যা সমান বাংলাদেশের আরেক ব্যাটিং তারকা তামিম ইকবালের। আর ৩৭ রান করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০০ রানের মাইলফলক স্পর্শ করা মাত্র তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হবেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন তামিম, যার সংগ্রহ ২৯৩ রান।

এদিকে পেসার তাসকিন আহমেদের সামনেও রেকর্ড গড়ার সুযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী হতে হলে তার দরকার চারটি উইকেট। দুই উইকেট পেলেই মাশরাফী বিন মোর্ত্তজার পাশে বসবেন তিনি, যার নামের পাশে রয়েছে চারটি উইকেট।

এই গ্লোবাল টুর্নামেন্টে তাসকিন এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচ খেলেছেন, যেখানে শিকার করেছেন দুই উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক, যার ঝুলিতে রয়েছে ছয়টি উইকেট। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে তাসকিন কতদূর যেতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X