স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

লড়াকু শতকে রেকর্ডের পাতায় হৃদয়

তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ গড়ে গেল ইতিহাস! তৌহিদ হৃদয় এমন এক কীর্তি গড়লেন, যা আগে কোনো বাংলাদেশি ব্যাটার করে দেখাতে পারেননি—ভারতের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টে শতক! চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে যখন বাংলাদেশ একের পর এক উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত, তখন একাই দুর্গ গড়ে তুললেন হৃদয়। তবে শতক উদযাপনের আগেই রুদ্ধশ্বাস মুহূর্ত—৯৬ রানে থাকতেই গুরুতর চোট পান তিনি!

মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারানোর পরও যেন দমে যাননি হৃদয়। উইকেটের এক প্রান্ত আগলে রেখে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে থাকেন তিনি। জাকের আলীর সঙ্গে মিলে ১৫৩ রানের ঐতিহাসিক জুটি গড়েন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেট বা তার নিচে সর্বোচ্চ পার্টনারশিপ এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটি!

১১৪ বলে ৬ চার ও ২ ছয়ের ঝলকানো ইনিংসে হৃদয় পূরণ করেন তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতক। কিন্তু সেঞ্চুরির পথে ৪৭তম ওভারে ঘটে এক নাটকীয়

শতকের মাত্র চার রান দূরে থাকা হৃদয় মোহাম্মদ শামির শর্ট বল কভারের দিকে ঠেলে দিয়ে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন! বাঁ পায়ে তীব্র ক্র্যাম্পে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। পুরো স্টেডিয়াম স্তব্ধ! দ্রুত ছুটে আসেন ফিজিও। খেলা বন্ধ থাকে কয়েক মিনিট।

যন্ত্রণার মাঝেই উঠে দাঁড়ান হৃদয়। শতক পূরণ করতে চান! এক পায়ে ভর করেই ব্যাটিং চালিয়ে যান এবং ৪৯তম ওভারে তুলে নেন স্মরণীয় শতক। তবে শতকের পরই তার আর দাঁড়িয়ে থাকাই কষ্টকর হয়ে পড়ে।

এই শতক হৃদয়কে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বেশ কিছু রেকর্ডও গড়েছেন তিনি।

  • ভারতের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি শতরানকারী
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতের বিপক্ষে শতক হাঁকানো ষষ্ঠ ব্যাটার
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অভিষেক ইনিংসেই শতক হাঁকানো নবম ব্যাটার
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X