শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয়বারের মতো বোলিং পরীক্ষা দিতে যাচ্ছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বোলিং নিষেধাজ্ঞার গণ্ডি পেরিয়ে আবারও মাঠে ফেরার চেষ্টায় আছেন সাকিব আল হাসান। আগের দুই দফা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এবার তৃতীয়বারের মতো তার বোলিং অ্যাকশন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। আগামী রমজান মাসে ইংল্যান্ডে এ পরীক্ষা দেওয়ার কথা রয়েছে তার।

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েই প্রথমবার প্রশ্নবিদ্ধ হয় সাকিবের বোলিং অ্যাকশন। এরপর বার্মিংহাম ও চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও বৈধতা পাননি তিনি। দ্বিতীয়বার নিরপেক্ষ ল্যাবের পরীক্ষায়ও ব্যর্থ হওয়ায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ রয়েছে।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের জন্য লিজেন্ডস অব রূপগঞ্জ দলে ভিড়িয়েছে সাকিবকে। ক্লাবটির কর্ণধার লুৎফর রহমান বাদল জানান, সাকিব ইংল্যান্ডের একজন কোচের সঙ্গে কাজ করছেন এবং কোচের অনুমতি পেলে আবারও পরীক্ষা দেবেন। তিনি বলেন, ‘সাকিবের পরীক্ষা ইংল্যান্ডে হবে, রোজার মধ্যেই। পাশ করতে পারলে সে বাংলাদেশে বোলিং করতে পারবে বলে আমার বিশ্বাস।’

সাকিবকে দলে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বাদল, ‘আমরা নিশ্চিত হয়েই সাকিবকে দলে নিয়েছি। আপনারা জানেন, আমাদের দলের সবচেয়ে বড় আকর্ষণ সে। সে ক্রিকেটার হিসেবে ফিরছে, রাজনীতিবিদ হিসেবে নয়।’

তিনি আরও বলেন, ‘সাকিব দেশের ক্রিকেটের সম্পদ। আমরা চাই না সে হারিয়ে যাক। তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং আমরা একসঙ্গে কাজ করব ক্রিকেটকে আরও বড় ব্র্যান্ডে পরিণত করতে।’

সাকিব যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং ফের বৈধ হবে। তবে আগের পরীক্ষাগুলোতে ব্যর্থতার কারণে এবার সফল হতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়।

বার্মিংহামের পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে নিজেদের প্রতিযোগিতায় নিষিদ্ধ করে। এরপর চেন্নাইয়ের নিরপেক্ষ ল্যাবেও তার বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়লে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার শিকার হন এই অলরাউন্ডার।

এবারের পরীক্ষা তাই সাকিবের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফল হলে তিনি আবারও বোলিং করতে পারবেন, ব্যর্থ হলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হবে নতুন অনিশ্চয়তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X