ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৩:১৮ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবাদতের বদলি তানজিম সাকিব

এবাদতের জায়গায় দলে তানজিম সাকিব। ছবি : সংগৃহীত
এবাদতের জায়গায় দলে তানজিম সাকিব। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ চোটে পড়েছিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এশিয়া কাপ খেলার সম্ভাবনা থাকলেও এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। তাই আসন্ন এশিয়া কাপে তাকে আর পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।

এই পেসারের পরিবর্তে মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন তরুণ এই পেসার। মঙ্গলবার (২২ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটে পড়েন এবাদত। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান তিনি। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়নি তাকে ।

ধারণা করা হয়েছিল, এশিয়া কাপে পাওয়া যাবে তাকে। তাই আসন্ন এই আসরের স্কোয়াডেও ছিলেন তিনি। তবে পুরোপুরি ফিট না হওয়ায় এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

এবাদতের শূন্য জায়গা পূরণ করার জন্য অবশ্য একাধিক বিকল্প ছিল বিসিবির হাতে। সেই তালিকায় ছিলেন তানজিম সাকিব, খালেদ আহমেদের মতো পেসাররা। তবে সাম্প্রতিক ফর্ম আর ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় খালেদের তুলনায় ঢের এগিয়ে ছিলেন সাকিব। তা ছাড়া এই তরুণ পেসারকে বিকল্প হিসেবে আগে থেকেই এশিয়া কাপের অতিরিক্ত ৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছিল।

শেষমেশ এবাদতের চোটে যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের ভাগ্য সহায় হলো। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই বলা চলে এটি। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত এই আসরে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। মোট ৩ ম্যাচ খেলে শিকার করেছিলেন ৯ উইকেট। যেখানে ওমানের বিপক্ষে ১৮ রানে পেয়েছিলেন ৪ উইকেট।

এখনো পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে সবমিলিয়ে ম্যাচ খেলেছেন ৩৭টি। যেখানে প্রায় ২৯ গড়ে শিকার করেছেন ৫৭ উইকেট। এই সময়ে তিনি বোলিং করেছেন ৫.৪৪ ইকোনমিতে। ডানহাতি মিডিয়াম পেসের সঙ্গে লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতেও কার্যকর সাকিব। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৭ ম্যাচে প্রায় ১২ গড়ে করেছেন ১৫৩ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X